সড়ক ডুবে যাওয়ায় সাজেকে যান চলাচল বন্ধ

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৪:৩৮ পিএম

খাগড়াছড়ি-সাজেক সড়কের মাচালং বাজার এলাকায় সড়ক ডুবে যাওয়ায় সাজেক পর্যটন কেন্দ্রের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকাল থেকে সাজেকের সাথে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে বিকল্প উপায়ে সাজেকে আটক পর্যটকদের পারাপার করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ((ইউএনও) শিরিন আকতার। 

স্থানীয়রা জানায়, গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সাজেকে মাসালং বাজার এলাকায় রাস্তা এবং মাচালং ছড়ার উপর ব্রিজ পানিতে ডুবে যায়। বর্তমানে মাচালং বাজারের ঢালু রাস্তায় ও ব্রিজে প্রায় চার থেকে পাঁচ ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে মাচালং থেকে সাজেকগামী পর্যটকবাহী সকল গাড়ি যাওয়া-আসা বন্ধ রয়েছে।

ইউএনও শিরিন আকতার বলেন, ‘আটকে পড়া অনেক পর্যটক সড়কে ডুবে যাওয়া অংশটি বাঁশের ভেলায় বা নৌকায় করে পারাপার করছে। যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে বেড়াতে এসেছেন তারা পুনরায় সাজেকে ফিরে গেছেন। সড়ক থেকে পানি নেমে গেলে যান চলাচল স্বাভাবিক হবে।’

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর