কুমিল্লায় যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৮:৩৭ এএম

কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। কাঁটাবিল মসজিদের সামনে গতকাল শনিবার রাত পৌনে ৮টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক। 

নিহত যুবকের নাম মহরম হোসেন (৩৫)। তিনি নগরীর মুরাদপুর এলাকার চারু মিয়ার ছেলে। তিনি শ্বশুর বাড়ি নগরীর কাঁটাবিল এলাকায় ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানান, মাদক সংক্রান্ত বিরোধের জেরে মহরমকে প্রতিপক্ষ কুপিয়ে হত্যা করেছে। তবে কারা তার ওপরে হামলা করেছে সেটি জানা যায়নি। 

নিহত মহরমের বন্ধু অপু জানান, শনিবার সন্ধ্যায় কাটাবিল থেকে নগরীর পাথুরিয়া পাড়ার দিকে রওনা হন অপু ও মহরম। কাটাবিল মসজিদের সামনে আসলে ২০ থেকে ২৫ জনের একটি দল তাদেরকে অতর্কিত হামলা করে। এ সময় মোটরসাইকেলের থেকে অপুকে ধরে টেনে-হিঁচড়ে নামিয়ে নেয় তারা। মহরমকে মোটরসাইকেলে থাকা অবস্থায় কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে পাশের একটি দোকানে নিয়ে তাকে এলোপাথাড়ি কোপানো হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমিল্লার কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।  তবে নিহত মহরমের বিরুদ্ধে হত্যাকাণ্ড চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধে ১৮টি মামলা রয়েছে। ঘটনার পেছনের কারণ সম্পর্কে জানতে পুলিশের একাধিক টিম কাজ করছে। তদন্তের পর বলা যাবে কী কারণে হত্যাকাণ্ড। 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, ঘটনাটি সম্পর্কে জেনেছি। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ গিয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কোতয়ালী থানা-পুলিশ নিহতের স্বজনের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর