চট্টগ্রামে গুলিতে নিহতের ঘটনায় আটক ৪

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০২:৪২ পিএম

চট্টগ্রামের মদুনাঘাট এলাকায় গাড়ি থাকা মোহাম্মদ আব্দুল হাকিম নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। তবে এই ঘটনায় আজ বুধবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি। বলা হচ্ছে নিহত ব্যক্তি বিএনপির কর্মী। তবে ঘটনার নিন্দা জানিয়ে নিহত হাকিম বিএনপি কর্মী নয় বলে এক বিবৃতিতে জানিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ। তবে আটক ব্যক্তিদের নাম পরিচয় জানানো হয়নি।

জানা গেছে, গতকাল সন্ধ্যায় রাউজানের বাড়ি থেকে শহরে ফেরার পথে হাটহাজারীর মদুনাঘাট এলাকায় গুলিতে খুন হন রাউজানের বিএনপি দলীয় সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কাছের হিসেবে পরিচিত ব্যবসায়ী আব্দুল হাকিম। দুর্বৃত্তরা হাকিমের গাড়ি আটকিয়ে কাছ থেকে ১০ থেকে ১২ রাউন্ড গুলি করে চলে যায়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার রাতে ও বুধবার স্থানীয় বিএনপি বিক্ষোভ করে রাউজানের কয়েকটি এলাকায়। তারা কাপ্তাই সড়ক কিছু সময় অবরোধও করে।

তবে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন, হত্যাকারী ও হত্যার শিকার কেউই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নন।

পুলিশ কর্মকর্তা আহসান হাবীব পলাশ জানান, গণমাধ্যমে প্রচারিত বিভিন্ন ভিডিও দেখে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে অপরাধীদের শনাক্ত করে আটকের অভিযান চলমান আছে। রাউজানে এ ধরনের হত্যাকাণ্ড থামাতে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি।

পুলিশের হাটহাজারীর সার্কেল অফিসার তারিক আজিজ জানান, রাউজানের বিভিন্ন এলাকা থেকে মঙ্গলবার রাতে ও বুধবার অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
নীলফামারীর তিস্তা পাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোটি টাকা মূল্যের তিনটি রেসকিউ বোট। বন্যা ও দুর্যোগে চরাঞ্চলে উদ্ধার কাজের জন্য কেনা নৌযানগুলো রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল। স্থানীয়দের অভিযোগ,...
দিনাজপুরে করতোয়া নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে ঘোড়াঘাট পৌর এলাকা। বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। ঝুঁকিতে বাজার, রাস্তাঘাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন রোধে দ্রুত শহর রক্ষা বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয়...
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর