টেকনাফে যৌথ অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:৩৬ পিএম

টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়—লেদা এলাকা দিয়ে মাদক কারবারিরা ইয়াবা পাচারের পরিকল্পনা করছে। এ তথ্যের ভিত্তিতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের একটি সমন্বিত দল ওই এলাকায় অবস্থান নেয়।

অভিযান চলাকালে কয়েকটি সন্দেহভাজন অটোরিকশায় তল্লাশি শুরু হলে ইয়াবা বহনকারী একটি অটোরিকশার চালক গাড়িটি রাস্তার ঢালে ফেলে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে পালিয়ে যায়। পরে চালকবিহীন অটোরিকশাটি তল্লাশি করে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। এ সময় ইয়াবা বহনকারী অটোরিকশাটিও জব্দ করা হয়।

উদ্ধার হওয়া ইয়াবা ও জব্দ করা অটোরিকশাটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর