নোয়াখালী-৬ আসনে ভোট

দুই শক্ত প্রতিদ্বন্দ্বিকে কতটা চ্যালেঞ্জ দিতে পারলেন হান্নান মাসউদ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:২১ পিএম

দ্বীপ উপজেলা হাতিয়ার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে নোয়াখালী-৬ আসন। এখানে বিএনপি ও এনসিপিসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রবীণদের দীর্ঘদিনের দাপটকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন নবীনরা। আলোচনায় আছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। নদীভাঙন রোধ, ভূমিহীনদের পুনর্বাসন ও স্বাস্থ্য-শিক্ষার উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।

মেঘনা নদী ও বঙ্গোপসাগরে ঘেরা হাতিয়া অঞ্চল নিয়ে নোয়াখালী-৬ আসন। ১১টি ইউনিয়ন, একটি পৌরসভা আর প্রায় সাত লাখ মানুষ নিয়ে গঠিত এই আসনটি। এই আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছেন বিএনপি, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীরা।

এ আসনে বিএনপির প্রার্থী চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। হাতিয়ায় ধানের শীষের গণজোয়ার দেখা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিজয়ী হলে নদীভাঙন রোধ ও ভূমিহীনদের পুনর্বাসন করবেন।

মাহবুবের রহমান শামীম বলেন, ‘এখানে আমাদের প্রথম ও প্রধান সমস্যা হলো নদীভাঙন। আমি নির্বাচিত হলে, আমার দল সরকার গঠন করলে আমার প্রথম যে কাজটি হবে, সেটি হলো নদীভাঙন রোধ করা।’

১১-দলীয় জোট থেকে প্রার্থী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। ভোটে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।

আবদুল হান্নান মাসউদ বলেন, ‘মোটামুটি হাতিয়ার সব মানুষ শাপলা কলিকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ। তারা সন্ত্রাসীদের সাথে নিয়ে ঘোরে, তারা চাঁদাবাজদের সাথে নিয়ে ঘোরে; আর আমরা সাধারণ খেটে খাওয়া মানুষদের সাথে নিয়ে ঘুরি।’

এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তানভীর উদ্দিন রাজিব এবং তিনবারের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিম।

প্রবীণদের দীর্ঘদিনের সাংগঠনিক দাপট থাকলেও নবীনদের পরিবর্তনের বার্তা ভোটের মাঠে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ভোটাররা। নির্বাচনী মাঠে হাতিয়ার এই আসন এখন প্রবীণদের মর্যাদা রক্ষা আর নবীনদের ভবিষ্যৎ রাজনীতির সম্ভাবনার লড়াই হিসেবে দেখছেন স্থানীয়রা।

এই আসনে মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ১৮৬ জন। ভোটকেন্দ্র ১০৪টি, যার মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র সাতটি।

মাদারীপুর শহরের শকুণি লেকেরপাড়ে জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর অভিযোগ করেছেন, কারাগারে তাকে অপরিচ্ছন্ন এবং আলো-বাতাসহীন সেলে রাখা হয়। রিমান্ডে নির্যাতন করা হয় বলেও অভিযোগ করেন...
নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য (এমপি) হান্নান মাসউদের বক্তব্যকে ঘিরে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় উভয় পক্ষের অন্তত আটজন আহত হন।
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ বুধবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার থাকার জোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কখনো কখনো গুজব, অপপ্রচার ও ধর্মীয় উগ্রতার মাধ্যমে বিভেদ সৃষ্টির...
চিকিৎসা সামগ্রীর সংকট সামধান ও নিরাপত্তা নিশ্চিত করাসহ ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা।
মাদকের বিরুদ্ধে যে উদ্যোগ নিয়েছেন, সে বিষয়ে কোনো ‘দালাল মিডিয়া’ তাকে থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন সদ্যবিদায়ী প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর