ভারত থেকে আসা ৩ হাজার কেজি পপি বীজ জব্দ

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পিএম

রাঙ্গামাটির বরকলে ভারত থেকে আসা কোটি টাকা মূল্যের ৩ হাজার কেজি নিষিদ্ধ পপি বীজ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। আজ শনিবার এই বিপুল পরিমাণ পপি বীজ আটক করা হয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার বড় আকারে পপি বীজ জব্দের ঘটনা ঘটেছে। গত ১৯ মার্চ পটুয়াখালীর বাউফল উপজেলায় অবৈধভাবে পাচারের সময় প্রায় ৮০০ বস্তা নিষিদ্ধ পপি বীজ সদৃশ দানা জব্দ করে পুলিশ। উপজেলার কালাইয়া বন্দর এলাকার ধানহাট সংলগ্ন স্থান থেকে একটি ট্রলার ও ট্রাকসহ এসব বস্তা জব্দ করা হয়।

এর আগে, গত বছরের ৬ নভেম্বর পাখি খাদ্যের নামে পাকিস্তান থেকে আসা এক চালানে চট্টগ্রাম বন্দরে ধরা পড়ে প্রায় ২৫ হাজার কেজি নিষিদ্ধ পপি বীজ। প্রায় সাড়ে ৬ কোটি টাকা বাজারমূল্যের এই চালানটিতে নিষিদ্ধ পপির বীজ পাওয়া যায় ২৪ হাজার ৯৬০ কেজি।

পপি বীজ হচ্ছে এক প্রকার তৈলবীজ যা পপি গাছ ‘পাপাভার সোমনিফেরিয়াম’ থেকে পাওয়া যায়। এই গাছটি আফিম পপি নামেও পরিচিত। ছোট, কিডনি-আকৃতির এই বীজগুলোর গায়ে ছোট ছোট গর্ত থাকে। পপি গাছের ফুল ঝরে যাওয়ার পর যে ফল বা ক্যাপসুল তৈরি হয়, তার অভ্যন্তরে থাকা ক্ষুদ্র, রেনুর মতো বীজই হলো পপি বীজ।

আমাদের দৈনন্দিন জীবনে রান্নাঘরে সাধারণ মসলা হিসেবে ব্যবহৃত হয় এই পপি সিড, যা পোস্তদানা নামে সুপরিচিত। খাবার হিসেবে যেমন এর উপযোগীতা আছে, তেমনি আছে জীবন রক্ষাকারী ঔষধ (মরফিন) হিসেবেও। তবে এর পাশাপাশি জীবন ধ্বংসকারী মারাত্মক মাদক আফিম তৈরিতেও ব্যবহৃত হয় পপি বীজ। একে ঘিরে বিতর্কের শুরু মূলত এখান থেকেই।

আরও পড়ুন:
পপি সিড খাবার নাকি মাদক?

গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর