কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০৯ জুন ২০২৬, ১০:৩৫ পিএম

রাঙামাটিতে কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের বালুখালী ইউনিয়নের বালুরচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মো. ইনতিসার হাসনাত জিমেল। তিনি চট্টগ্রাম মহানগরের ডিওএইচএস এলাকার বাসিন্দা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ছিলেন।

তার সঙ্গে সাঁতার কাটতে যাওয়া অন্য তিন শিক্ষার্থী হলেন ওয়াসি, শোভা ও হুমাইরা। তারাও একই বিভাগের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, চার বন্ধু একটি নৌকায় করে কাপ্তাই হ্রদে ভ্রমণে যান। ভ্রমণ শেষে বিকেলে বালুরচর এলাকায় সাঁতার কাটতে নামলে একপর্যায়ে জিমেল পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) নিউটন দাস বলেন, ‘সন্ধ্যার কিছু আগে খবর পেয়ে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। পরে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’

রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফরহাদ কামাল বলেন, ‘পানিতে ডুবে যাওয়া এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।’

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চট্টগ্রামের ইপিজেড এলাকায় ৪ বছর বয়সী শিশু আয়াতকে হত্যা ও মরদেহ ছয় টুকরো করে গুমের দায়ে আসামি আবির আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রাউজানে প্রকাশ্য দিবালোকে যুবদল নেতা মাকসুদুল হক মাসুদ হত্যার অংশ নেওয়া সবাই সন্ত্রাসী রায়হান গ্রুপের সদস্য বলে নিশ্চিত হয়েছে পুলিশ। এরই মধ্যে পাঁচ অস্ত্রধারীর পরিচয়ও শনাক্ত হয়েছে। যদিও এদের ধরার...
চাঁদপুরের হাজীগঞ্জ প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক আবাসিক হোটেলের মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় হাজীগঞ্জ বাজারের মাতৃমায়া আবাসিক হোটেলের মালিক মো. ফারুক হোসেন লিটন...
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ফরিদ আহম্মেদ ভূঁইয়া অ্যাকাডেমির হোস্টেলে থাকা অষ্টম শ্রেণির ছাত্র মেহেদী হাসান নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ...
ফ্যাসিস্ট সরকারের সময় স্বাস্থ্যখাতে সীমাহীন অনিয়ম আর অর্থ লুটপাটে ভেঙে পড়েছিল স্বাস্থ্যসেবা। বর্তমান সরকার তা ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে জানিয়েছেন কুষ্টিয়ায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
ফ্যামিলি কার্ডের অর্থায়ন নিয়ে সমালোচনাকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রীমঙ্গলের জনসভায় তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও চা শ্রমিকদের সহায়তা নিয়ে সরকারের...
সিনেপ্রেমীদের জন্য প্রায়শই নানারকম আয়োজন করে থাকে জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। সেই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘সামার বাংলা হিট ফেস্ট’। সাম্প্রতিক...
মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) একটি তুলা উৎপাদনকারী কারখানায় অতিরিক্ত সময় (ওভারটাইম) কাজ করার সময় অসাবধানতাবশত মেশিনে পড়ে এক শ্রমিকের ডান হাত কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর