রাঙামাটিতে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল শিক্ষিকার

রাঙামাটির নানিয়াচরে কর্মস্থলে যাওয়ার পথে বিদ্যুতায়িত হয়ে শতাব্দী চাকমা (৫০) নামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মারা গেছেন। গতকাল শনিবার সকালে নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজ কল্যাণ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আপডেট : ২১ জুন ২০২৬, ০৯:৪২ এএম

রাঙামাটির নানিয়াচরে কর্মস্থলে যাওয়ার পথে বিদ্যুতায়িত হয়ে শতাব্দী চাকমা (৫০) নামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মারা গেছেন। গতকাল শনিবার সকালে নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজ কল্যাণ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শতাব্দী চাকমা রাঙামাটি পৌরসভার সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা এবং নানিয়াচরের রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে ঘিলাছড়ি সমাজ কল্যাণ এলাকায় সিএনজিচালিতে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় রাস্তার পাশের একটি গাছ থেকে কাঁচা বাঁশ দিয়ে জাম পাড়ার চেষ্টা করলে বাঁশটি ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। কাঁচা বাঁশ বিদ্যুৎ পরিবাহী হওয়ায় তিনি মারাত্মকভাবে বিদ্যুতায়িদ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দা ও সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শওকত আকবর খান বলেন, হাসপাতালে শিক্ষিকাকে মৃত অবস্থায় আনা হয়। 
 

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর