সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৮:২৮ পিএম

বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে। গতকাল মঙ্গলবার ও আজ বুধবার পরিচালিত এসব অভিযানে একটি সশস্ত্র সংগঠনের ১ সদস্য নিহত হয়। অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করে দুই সদস্য। এছাড়া ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

আজ আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর–আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী গতকাল খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আনুমানিক দুপুর ২টা এবং আজ আনুমানিক সকাল ১০টায়  রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সশস্ত্র সংগঠনের সদস্যরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের হয়। পরবর্তীতে, পানছড়ি উপজেলার বরকলক এলাকা থেকে সশস্ত্র সংগঠনের ২ জন সদস্য ২টি একে-৪৭ রাইফেল, ২টি ম্যাগাজিন এবং ১৩২ রাউন্ড গোলাবারুদসহ আত্মসমর্পণ করে।

অন্যদিকে, রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় পরিচালিত অপর একটি অভিযানে গুলি বিনিময়ের একপর্যায়ে সশস্ত্র সংগঠনের ১ জন সদস্য নিহত হয়। পরবর্তীতে, ঘটনাস্থল থেকে ১টি একে-৪৭ রাইফেল, ১টি ম্যাগাজিন, ১টি পাইপগান, ২৭ রাউন্ড গোলাবারুদসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

পার্বত্য চট্টগ্রামে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং সকল জাতিগোষ্ঠীর জানমাল ও নিরাপত্তা নিশ্চিতকল্পে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ‎

তিন দফা দাবি পূরণ না হওয়ায় সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার ভোর ৬টা শুরু হওয়া অবরোধে বাঘাইহাট-সাজেক সড়কে আগুন...
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। একই সঙ্গে সাজেকে...
সাজেকে অনিদিষ্টকালের জন্য ডাকা সড়ক অবরোধ আগামী সোমবার ও মঙ্গলবারে জন্য প্রত্যাহার করেছে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। অবরোধের ১১ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে...
সাজেক থেকে জনসংহতি সমিতির সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ পালন করছে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর