সাজেকে কার্বারী এসোসিয়েশনের কমিটি বিলুপ্ত, অবরোধ প্রত্যাহার

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১০:২০ পিএম

সাজেক কার্বারী এসোসিয়েশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি নতুন জয় চাকমা।

বিবৃতিতে নতুন জয় চাকমা অভিযোগ করে বলেন, ‘ইউপিডিএফের প্ররোচনা ও দলীয় স্বার্থে সাজেক কার্বারী এসোসিয়েশন এবং সাজেক গণঅধিকার রক্ষা কমিটি গঠন করা হয়েছে। সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অবরোধ কর্মসূচিতে সম্পৃক্ত করা হয়েছে।’

তিনি বলেন, ‘দীর্ঘদিনের অবরোধে সাজেকের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ, খাদ্য ও ওষুধ সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।’

বিবৃতিতে নতুন জয় চাকমা কার্বারী এসোসিয়েশনের সভাপতি পদ থেকে পদত্যাগ, সংগঠন বিলুপ্ত এবং অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন।

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক স্বার্থ নয়, সাজেকের সাধারণ মানুষের অধিকার, নিরাপত্তা ও বৃহত্তর স্বার্থ বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

সাজেক থেকে জনসংহতি সমিতির সদস্যদের সরিয়ে নেওয়াসহ ৫ দফা দাবিতে সাজেকে অনিদিষ্টকালের সড়ক অবরোধ শুরু করেছিল ইউপিডিএফ সমর্থিত দুই সংগঠন সাজেক কার্বারী এসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। অবরোধের ১৯তম দিনে অবরোধ থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় সাজেক কার্বারী এসোসিয়েশন।

তবে তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে গণঅধিকার রক্ষা কমিটির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

খাগড়াছড়ির রামগড় উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বজ্রপাতের বিকট শব্দ ও ঝলকানিতে ১৬ শিক্ষার্থী ও একজন সহকারী শিক্ষিকা আহত হয়েছে। সোমবার বিকেল ৩টা ৫০ মিনিটে উপজেলার লামকুপাড়া সরকারি...
সাজেকের শুকনাছড়িতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক নারী আহত হয়েছে। গুলিবিদ্ধ ওই নারীর নাম অরুনা চাকমা। বর্তমানে তিনি হাসাপাতালে চিকিৎসাধীন।
পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য শুরু হওয়া সড়ক অবরোধ ১৬তম দিনে গড়িয়েছে। আজ রোববার সকাল থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে আন্দোলনকারীরা।
খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন লাগার ঘটনা হয়েছে। শনিবার ভোর ৪টার দিকে বাসের ভেতর থেকে আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস। 
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সব ধরনের আইনগত, কূটনৈতিক ও আন্তর্জাতিক পুলিশি পদক্ষেপ অব্যাহত রেখেছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
দেশে অরাজকতা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেয়া হবে না, কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। গত কয়েক দিনের নাশকতায় সংসদে উদ্বেগ জানান বিরোধী দলের নেতারা। এ নিয়ে...
কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারজয়ী সিনেমা থেকে শুরু করে যুদ্ধ, শৈশব, স্বপ্ন আর মানবিক সম্পর্কের গল্প—বৈচিত্র্যময় ১৭টি চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দোহা চলচ্চিত্র উৎসবের ‘আজিয়াল ফিল্ম কম্পিটিশন’।...
প্রধানমন্ত্রী তারেক রহমান কপ–৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ (স্থানীয় সময়) বিকেলে ৪টা ৩ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান,...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর