পার্বত্য চট্টগ্রামে ভূমি বন্দোবস্ত বন্ধ চার দশক, ভোগান্তিতে স্থানীয়রা 

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৭:৩৮ পিএম

পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ চার দশক ধরে ভূমি বন্দোবস্ত বন্ধ রয়েছে। এতে চরম অনিশ্চয়তায় পড়েছেন পাহাড়ের স্থায়ী বাসিন্দারা। বৈধ দলিল না থাকায় মিলছে না ব্যাংক ঋণ, বঞ্চিত হতে হচ্ছে সরকারি নানা সুবিধা থেকে। পাহাড়ের উন্নয়নে বিরোধহীন মৌজাগুলোতে ভূমি বন্দোবস্ত চালু করা প্রয়োজন বলছেন জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন।

পাহাড়ে বংশ পরম্পরার রীতি অনুযায়ী ভূমি ভোগদখল করে আসছেন পাহাড়ি-বাঙালি বসবাসকারীরা। ঘর আছে, জমি আছে, আছে বসবাসের অধিকার, কিন্তু সেই জায়গার নেই লিখিত দলিল। 

আশির দশক থেকে পার্বত্য জেলাতে শুরু হয় ভূমি অধিকার নিয়ে বিরোধ। উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎকালীন সরকার ভূমি বন্দোবস্ত বন্ধ করে দেয়। এরপর চার দশকেও তা সমাধান না হওয়ায় বিঘ্নিত হচ্ছে সরকারি সুযোগ-সুবিধাসহ নানা কাজকর্ম।

স্থানীয় একজন বাঙালি পুরুষ বলেন, ভয়ভীতিতে আছি। ব্যাংক থেকে ঋণ নিতে পারতেছি না। কোনো জায়গা বন্ধক দিয়ে টাকা নিয়ে ব্যবসা–বাণিজ্য করতে পারতেছি না। 

একজন পাহাড়ি বলেন, জায়গা যদি মালিকানায় হতো, সরকা যদি বন্দোবস্ত দিত, এতে জনগণের উপকার হতো। 

পাহাড়ি কিছু মৌজায় ভূমি নিয়ে বিরোধ থাকলেও, বেশিরভাগ মৌজা রয়েছে সমস্যার বাইরে। এসব এলাকার বাসিন্দারা চান নিজেদের দখলীয় ভূমির স্থায়ী বন্দোবস্ত।

সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা বলেন, যেখানে ঝামেলা নাই, ওখানে তো ভূমি বন্দোবস্ত হতে পারে। যদি সরকার চায় সেটা দেওয়া যেতে পারে। যেসমস্ত মৌজায় বিরোধ নাই, সেক্ষেত্রে স্থানীয়রা ওই সুযোগটা পাবে। 

তিনি আরও বলেন, যেসব মৌজায় কোনো বিরোধ নেই, সেখানে বন্দোবস্ত চালু করতে বাধা কোথায়? মানুষ তো নিজের জমিতেই পরবাসী হয়ে আছে। বিরোধহীন জমিতে দ্রুত বন্দোবস্ত দেওয়া এখন সময়ের দাবি।

পাহাড়ের আর্থ-সামাজিক উন্নয়ন ও নাগরিক অধিকার সুরক্ষায় ভূমি বন্দোবস্ত চালু হওয়া জরুরি বলছে স্থানীয় প্রশাসন। এজন্য সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ দরকার বলে মনে করেন জেলা প্রশাসক।

রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, এটা আসলে স্থানীয়ভাবে সমাধান হবে না। এখানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং কোনো কোনো ক্ষেত্রে আইন মন্ত্রণালয়েরও হস্তক্ষেপ লাগবে। জমি ভোগ–দখলের যে সমস্যাগুলো আমরা অহরহ পাচ্ছি, এগুলো নিষ্পত্তি সম্ভব হবে। 
 
অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই শান্তির জন্য ভূমি বন্দোবস্ত নিয়ে অচলাবস্থা নিরসন করা জরুরি বলে মনে করেন বিশিষ্টজনরা।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর