চট্টগ্রামে পাহাড়ধসে আরও ২ শিশুর মৃত্যু

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৪:৪৮ পিএম

চট্টগ্রামে ভারী বৃষ্টিতে পৃথক দুটি পাহাড় ধসে প্রাণ গেছে আরও দুই শিশুর। আহত অন্তত দুজন। এ নিয়ে দুদিনে পাহাড়ধসে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এদিকে বুধবার সকাল থেকে টানা বর্ষণে ফের ডুবেছে চট্টগ্রাম নগরী। ভোগান্তি চরমে নগরবাসীর। একইসাথে ডুবেছে চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইন। ইতোমধ্যে ৪টি ট্রেনের যাত্রা বাতিলের পর অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল। 

বুধবার সকাল ১১টা দিকে বিকট শব্দে ধসে পড়ে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের মুক্তিযোদ্ধা পাহাড়ের একাংশের মাটি। আর তাতে চাপা পড়ে পাহাড়ের পাদদেশে থাকা ঘরের ১০ বছর বয়সী শিশু সামিয়া। আহত হয় আরও অন্তত ২ জন। ঘটনার পরই ছুটে আসেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করা হয় নিহত ও আহতদের। এর আগে, সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরের ৬নং সমাজে কাঁচা ঘরে পাহাড়ধসে পড়ে মৃত্যু হয় ১০ মাস বয়সী আরেক শিশুর। 

অতি ভারী বৃষ্টিতে চট্টগ্রামে তিন শিশুর মৃত্যুর পাশপাশি ডুবেছে রেললাইন। বাতিল করা হয়েছে কক্সবাজার ৪টি ট্রেনের যাত্রা। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল। বুধবার ডুবে যাওয়া রেললাইন পরিদর্শনে এসে এসব কথা জানান রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ। এদিকে যাত্রা বাতিল হওয়ায় ভোগান্তিতে চার ট্রেনের প্রায় আড়াই হাজার যাত্রী। এসময় রেলওয়ের সমন্বয়হীনতায় ক্ষোভ জানান তারা। 

এদিকে বুধবার দুপুর ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৩৪ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। ভোরে নগরীর নিচু এলাকার পানি নেমে গেলেও সকাল থেকে টানা বৃষ্টিতে আবারও ডুবেছে সেসব এলাকা। অতি ভারী বৃষ্টির কারণে সকাল থেকেই ভোগান্তিতে নগরবাসী।  

চট্টগ্রাম গেল ৪৩ বছরে এমন বৃষ্টি দেখেনি নগরবাসী। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবারও অব্যাহত থাকবে বৃষ্টিপাত। শঙ্কা রয়েছে পাহাড়ধসের।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর