পরিবেশ দূষণ রোধে ঢাকায় নামছে ৪০০ ইলেকট্রিক বাস, কী বলছেন বিশেষজ্ঞরা

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১২:০৮ পিএম

নির্মল বায়ু প্রজেক্টের আওতায় রাজধানীতে নামবে ৪০০ ইলেকট্রিক বাস। খরচ ধরা হয়েছে আড়াই হাজার কোটি টাকা। বাস কিনতে এরই মধ্যে চীনের সাথে সমঝোতা স্মারক সই হয়েছে।

পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, ইলেকট্রিক বাস চালুর আগে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা জরুরি। বাস ফ্র্যাঞ্চাইজি রুট চালু করারও তাগিদ দেন তারা।

ঢাকায় গণপরিবহন মানেই ভোগান্তি। অধিকাংশ যানবাহনই ফিটনেসবিহীন। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, কালো ধোয়ায় দূষিত হচ্ছে পরিবেশ।

ভোগান্তি কমাতে চীন থেকে আনা হচ্ছে ৪০০ ইলেকট্রিক বাস। প্রধানমন্ত্রীর চীন সফরে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়েছে। 

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বলছে, প্রথম ধাপে দেড় শ, পরে আসবে আড়াই শ বাস। ২০৩০ সালের মধ্যে সবগুলো ইলেকট্রিক বাস সড়কে নামবে। 

ডিটিসিএর  ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার কে.এম তৌফিকুল হাসান বলেন, এই বাসগুলো প্রাইভেট ও সরকারি অপারেটর যেগুলো আছে,তাদের মাধ্যমে পরিচালনা করা হবে। ওই রুটগুলোতে ফ্রাঞ্চাইজি সিস্টেমে বাসগুলো পরিচালনা করব।

পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, এই বাসগুলো নামলে সড়কে কিছুটা শৃঙ্খলা ফিরবে। কমবে যাত্রী ভোগান্তি ও পরিবেশ দূষণ। 

যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. শামসুল হক বলেন, ছোট ছোট গাড়ি যখন রাস্তাকে দখল করে নেয়, তখন বড় গাড়ি চলাচলের জায়গা নেই। বড় গাড়ি চলার জায়গাটা দিতে হবে। পুরো পৃথিবী বাসকে প্রায়োরিটি দেয়, বাসকে ডিসকারেজ করে। 

পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক মো. হাদিউজ্জামান বলেন, ইলেকট্রিক গাড়ি সাশ্রয়ী হবে। শুধু কিছু অবকাঠামোগত সাপোর্ট দরকার। চার্জিং স্টেশন, ওয়ার্কশপ এগুলো প্রস্তুত করতে হবে। এগুলো করতে পারলে সরকার লক্ষ্য অর্জন করতে পারবে। 

আড়াই হাজার কোটি টাকার প্রকল্পে বিশ্বব্যাংক ঋণ দিচ্ছে ২ হাজার ১৩৫ কোটি টাকা।

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর–১০ এর চৌরঙ্গী মার্কেটের নিচে এই ঘটনা ঘটে।
দিনভর বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। অফিস শেষে বাড়ি ফেরার সময় গণপরিবহন সংকটে ভোগান্তিতেও পড়েন অনেকে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকাসহ বিভিন্ন জেলায় এমন বৃষ্টি...
২০২৩ সালের ২২ জুন বিয়ের পাত্রী দেখানোর প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে জামালপুর থেকে টাঙ্গাইলের মধুপুরের দুখোলা বনাঞ্চলে নিয়ে যায়। সেখানে প্রথমে এক আসামি এবং পরে অপর দুই আসামি সংঘবদ্ধভাবে তাকে ধর্ষণ...
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ১ কেজি ২১৫ গ্রাম গাঁজা, ২ হাজার ২৯০ পিস ইয়াবা, দরজা এবং...
বিশ্বকাপ ফুটবলে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ে উচ্ছ্বাসে ভাসছেন শোবিজ তারকারা। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে বেশ উন্মাদনায় রয়েছেন অনুরাগীরা।
বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দেওয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পুরোটা বাতিল চেয়ে করা আপিলের রায় আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করবেন আপিল বিভাগ। টানা ৩ দিনের শুনানি শেষে আজ রায়ের এই...
মত প্রকাশের স্বাধীনতার নামে প্রকাশ্যে ছাত্র-জনতার জুলাই গণআন্দোলন নিয়ে কটূক্তিকারীদের বিচারের আওতায় আনতে হবে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। 
ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদনদীর পানি বাড়ছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও হাওরাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর