নাইক্ষ্যংছড়িতে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢল, যোগাযোগ বিচ্ছিন্ন হাজারো বাসিন্দা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের স্রোতে একটি কালভার্ট ভেঙে পড়েছে। এতে অন্তত ১,৫০০ থেকে ২,০০০ বাসিন্দার চলাচল ব্যাহত হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় ৪২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৫ পিএম

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে একটি কালভার্ট ভেঙে গেছে। এতে সেখানকার হাজারো বাসিন্দার চলাচল ব্যাহত হচ্ছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার বাইশারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের থুইহ্লা অং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এরপর অন্তত দেড় হাজার থেকে দুই হাজার বাসিন্দা ভোগান্তিতে পড়ে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, থুইহ্লা অং পাড়া থেকে করলিয়ামুরা বাজারগামী সড়কের গর্জন খালের ওপর নির্মিত প্রায় ২০ মিটার দৈর্ঘ্যের কালভার্টটি ভারী বর্ষণ ও খালের প্রবল পানির স্রোতে ভেঙে যায়।

কালভার্টটি ভেঙে পড়ায় থুইহ্লা অং পাড়া ও আশপাশের এলাকার বাসিন্দাদের বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং জরুরি প্রয়োজনে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা দ্রুত বিকল্প চলাচলের ব্যবস্থা ও ক্ষতিগ্রস্ত কালভার্টটি পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।

এদিকে দুর্যোগ মোকাবিলায় উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ৪২টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে ৯টি, বাইশারীতে ৯টি, ঘুমধুমে ৮টি, দৌছড়িতে ৮টি এবং সোনাইছড়ি ইউনিয়নে ৮টি আশ্রয় কেন্দ্র রাখা হয়েছে।

 

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে সংগঠন দুইটি।
নোয়াখালীতে সদর উপজেলায় মো. কবির (৪০) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিহতের ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের মা কমলা বেগম। মামলার পর...
অবরুদ্ধ থাকার ৩০ ঘণ্টা পর উদ্ধার হলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য শেখ শরীফুল আলম। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর