সাঙ্গু নদীতে ভেসে উঠল পর্যটকের মরদেহ 

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১১:৫২ এএম

বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান (২৪) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার সকালে রাজা পাথর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ময়মনসিংহ জেলার মাসকান্দা এলাকার মো. হেলাল উদ্দীনের ছেলে।

স্থানীয়রা পানিতে মরদেহ ভাসতে দেখে বিজিবি ও ফায়ার সার্ভিসকে খবর দিলে উদ্ধারকারী দল মরদেহটি উদ্ধার করেন। এর আগে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল ও থানচি ফায়ার সার্ভিসের সদস্যরা দুই দিন ধরে অভিযান চালিয়েও তাকে খুঁজে পাননি।

৩৮ বিজিবির বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.ইয়াসির আরাফাত হোসেন জানান, পরিবারের সদস্যরা এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

গত শুক্রবার ১৩ সদস্যের একটি পর্যটক দল লাংলোক ঝরনায় যাওয়ার পথে রাজা পাথর এলাকায় নৌকাডুবির শিকার হয়। এতে ছয়জন প্রাণে বাঁচলেও মাহিয়ান নিখোঁজ হন।

ঘটনার পর জেলা প্রশাসন নিরাপত্তার স্বার্থে থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে।

রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর