লক্ষ্মীপুরে ছাত্রদল-শিবির হট্টগোল

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৪:৪২ পিএম

লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ছাত্রদল ও শিবির-সমর্থিত অংশগ্রহণকারীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও জেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশ ও প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় শিবির-সমর্থিত জুলাই যোদ্ধা সারোয়ার হোসেন বক্তব্য দেওয়ার সময় সরকারের বিভিন্ন বিষয়ে সমালোচনা করেন। এ সময় ছাত্রদল-সমর্থিত জুলাই যোদ্ধা রাহাত হোসেনের নেতৃত্বে কয়েকজন অংশগ্রহণকারী তার বক্তব্যে আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়। পরে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা হস্তক্ষেপ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার আবু তারেক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জুলাই যোদ্ধা, শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ঘটনার বিষয়ে শিবির-সমর্থিত জুলাই যোদ্ধা সারোয়ার হোসেন বলেন, ‘জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ করে বক্তব্য দিচ্ছিলাম। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বাধা দেন এবং হট্টগোল সৃষ্টি করেন। এটি কোনোভাবেই কাম্য নয়।’

অন্যদিকে জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ বলেন, ‘সারোয়ার হোসেন বক্তব্যে সরকার নিয়ে বিভিন্ন সমালোচনা ও কটূক্তি করেছেন। এর প্রতিবাদ জানিয়েছেন জুলাই যোদ্ধারা। এ ধরনের কটূক্তি মেনে নেওয়া হবে না।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, ‘পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে ছিল। শান্তিপূর্ণভাবে আলোচনা সভা শেষ হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

এদিকে, ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি উত্তর তেমুহনী এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।

সমাবেশে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে জামায়াত-শিবির ও এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত। দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনাও তারা ঘটাচ্ছে বলে অভিযোগ করেন তারা। অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে তা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম-ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কে গাছের গুড়ি ফেলে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের রাবি শাখার সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৩ জনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে, হামলার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছে...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের মারধরের অভিযোগ উঠেছে। দেশীয় অস্ত্রসহ মিছিলের ভিডিও করতে গেলে এ হামলা চালানো হয় বলে অভিযোগ সাংবাদিকদের। এসময় বেশ কয়েকজন সাংবাদিক...
ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট, ভাঙচুর ও দখলের চেষ্টার ঘটনায় ছাত্রদলের সাবেক নেতা সাজ্জাদ হোসেন মিশুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর