জুলাই জাদুঘর ফ্যাসিবাদের মুখোশ উন্মোচন করবে: প্রধানমন্ত্রী

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০১:০৩ পিএম

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের কাছে ফ্যাসিবাদের মুখোশ উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকালে জাদুঘরটি উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি এই স্মৃতি জাদুঘর। যা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

আজকের দিনটি দেশের জন্য যুগান্তকারী মাইলফলক বলেও উল্লেখ করেন সরকারপ্রধান। সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

এর আগে, সকাল ৯টায় আনুষ্ঠানিক উদ্বোধনের পর জাদুঘরটি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তাঁর সঙ্গে ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বেশ কয়েকজন মন্ত্রী

প্রধানমন্ত্রীর সাথে তারাও ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের নানা স্মৃতিসহ সংরক্ষিত নিদর্শন ঘুরে দেখেন। প্রথমদিন জাদুঘরে শুধু আমন্ত্রিত অতিথিদের প্রবেশাধিকার থাকলেও, বৃহস্পতিবার থেকে খুলে দেওয়া হবে সবার জন্য ।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকাল ৯টার কিছু সময় পর তিনি জাদুঘরের ফলক উন্মোচন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক...
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান শিখিয়েছে, দেশের সর্বস্তরের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়, তখন তারা সবচেয়ে দুর্ভেদ্য বলে মনে হওয়া কাঠামোকেও বদলে দিতে পারে। আজ বুধবার ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস...
জুলাই চেতনাকে ধারণ করে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। আর প্রতিমন্ত্রী ইশারাক বলেছেন, খুনি হাসিনার বক্তব্য ঘিরে যে গুঞ্জন রয়েছে তা একটি ষড়যন্ত্রের...
প্রধানমন্ত্রী বলেন, গত সপ্তাহে আমি নিজে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথা বলেছি যে, উনি আমাদের এ ব্যাপারে সহযোগিতা করতে পারেন কি না। উনি আমাকে বললেন, তারা দেখছেন বাংলাদেশকে...
নেত্রকোণার ‘রিপন ভিডিও’ নামের সামাজিক মাধ্যমে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠার ঘটনায় মামলা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 
শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের মারধর ও লাঞ্চনার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। তবে বিএনপি নেতাদের দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারের...
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের অপজিটে এ ঘটনার সূত্রপাত হয়। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত...
আরেকটা বিপ্লব সন্নিকটে জানিয়ে দেশবাসীকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বুধবার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ১১...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর