ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎ ‘মেয়র পদে’ ভোট, নেপথ্যে কী 

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১০:৫৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দেবগ্রামের পুরুষরা ভোট দিয়ে মেয়র প্রার্থী ঠিক করেছেন। আগামী পৌরসভা নির্বাচনে গ্রামের একক প্রার্থী হয়ে লড়বেন তিনি। যদিও এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি। শনিবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর ফল ঘোষণা করা হয়। 

গ্রামে ৩ সহস্রাধিক পুরুষ ভোটার থাকলেও নির্বাচনে ভোট দিয়েছেন ১৪৭৪ জন। প্রতিদ্বন্ধী ৩ প্রার্থীর মধ্যে বেলজিয়াম প্রবাসী রুহুল আমিন খান সুমন (ছাতা) ৭৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্য দুই প্রতিদ্বন্ধী মো. ফয়েজ আহমেদ (ফুটবল) প্রতীকে পেয়েছেন ৫১৫ ভোট এবং শেখ আমজাদ হোসেন (মোরগ)  ২২৩ ভোট পান। 

আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গ্রামে একক প্রার্থী ঠিক করতে গত মে মাস থেকে গ্রামটিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু হয়। গঠন করা হয় নির্বাচন কমিশন। তফসিল ঘোষণা করা হয়। এরপর প্রতীক নিয়ে প্রার্থীরা নেমে পড়েন প্রচারে। পুরোদস্তর এক ভোটের আয়োজন! অবশ্য দেবগ্রাম আর্থ সামাজিক উন্নয়ন পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন নামে এই নির্বাচনের আয়োজন করা হয়। 

নির্বাচনের একজন সহকারী নির্বাচন কমিশনার বলেন, কাগজে-কলমে আমরা নাম দিয়েছি- ‘দেবগ্রাম আর্থ-সামাজিক উন্নয়ন পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন-২০২৬। অর্থাৎ দেবগ্রামের যতো কাম-কাজ আছে, উন্নয়নমূলক কাজ, যেকোনো কাজে এই সভাপতি সভাপতিত্ব করবেন। এমনও আছে যদি মেম্বার বা চেয়ারম্যানে দাঁড়ায় আমরা তাকে আগাইয়া দিমু। এখন আমরা একটা সভাপতি বানামু। তারেই আমরা পরে মেয়র বা যেখানেই হোক পাঠামু। 

সহকারী কমিশনার আরও বলেন, মেয়র ইলেকশন করতে প্রথমে ৬ জন আগ্রহ প্রকাশ করেন। তারা এক হতে পারছিলেন না। আমাদের কাছে আসার পর তাদের বলি-‘তোমরা একজন হও।’ তখন তারা বলল, পুরুষ ভোটারের ভোট দিয়ে একজন বানিয়ে দেন। এরপরই আমরা কাজ শুরু করলাম। গ্রামবাসী বড় একটা কমিটি করেন। ওই কমিটি বাছাই করে প্রধান নির্বাচন কমিশনার এবং ১০/১২ জনকে সহকারী নির্বাচন কমিশনার। আমরা তফসিল ঘোষণা করি। নির্বাচনী আচরণবিধি বানাই। পৌরসভার বড় গ্রাম হিসেবে একক প্রার্থী হলে জয় পাওয়া সহজ হবে সেজন্য আয়োজন এই নির্বাচনের। এরআগেও একক প্রার্থী দিয়ে সুফল পেয়েছেন গ্রামবাসী।  

দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটারদের শৃঙ্খলিত লাইন। ভেতরে বেঞ্চে বসা পুলিং অফিসার, পুলিং সহকারী। তাদের হাতে ছাপানো ব্যালট পেপার। টেবিলে ভোটের বাক্স, একপাশে পর্দা ঘেরা গোপন ভোটকক্ষ। ভোটার কক্ষে  প্রবেশ করতেই নাম–পরিচয় নিশ্চিত হয়ে একজন আঙ্গুলে অমোচনীয় কালি দিয়ে দিচ্ছেন আরেকজন এগিয়ে দিচ্ছেন ব্যালট পেপার। ব্যালট নিয়ে গোপন কক্ষে গিয়ে পছন্দের প্রার্থীর প্রতীকে সিল দিয়ে  ব্যালট বক্সে ফেলছেন। একটি নির্বাচনের সকল প্রক্রিয়া অনুসরণ করে ভোটগ্রহণ করা হয়। প্রার্থীদের এজেন্টও ছিলেন। নির্বাচনে শান্তি শৃঙ্খলায় দায়িত্ব পালন করেন পুলিশ সদস্যরা। 

নির্বাচনের প্রিজাইডিং অফিসার কাজী মো. তারেক জানান, মোট ভোটার সংখ্যা ৩ হাজার ২৭০জন।  এরমধ্যে বেলা ৩টা পর্যন্ত ১ হাজার ১৩১জন ভোট দেন।  

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সাবেক ব্যাংক কর্মকর্তা মো. ইকবাল আহাম্মদ খান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।  

বিদ্রোহী হলে যে ব্যবস্থা
ভোটে গ্রামের প্রার্থী ঠিক হওয়ার পর কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাকে হারাতে হবে ৫ লাখ টাকা। নির্বাচনের প্রার্থীদের কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা করে জামানত ও আমানত নেওয়া হয়।  

নির্বাচন আয়োজকরা জানান, নির্বাচনের খরচ বাবদ ৫০ হাজার টাকা নেওয়া হচ্ছে, যা অফেরতযোগ্য। আর ৫ লাখ টাকা হলো ফেরতযোগ্য। ভোটে গ্রামবাসীর সিলেকশনের পর যদি কেউ বিদ্রোহী প্রার্থী হন তাহলে এই টাকা আর ফেরত পাবেন না। এই টাকা গ্রামের উন্নয়নে খরচ হবে। এর আগে একজন বিদ্রোহ করেছিলেন। তার জামানত ছিল না। সেজন্য তাকে ধরতে পারেনি। এবার ধরার জন্য জামানত রাখা হয়েছে। 

রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
অন্ধকার ও নির্জন এলাকায় পৌঁছানোর তাজমিন বিষয়টি বুঝতে পেরে অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেন সুমন। জান্নাতুল চিৎকার করলে তার গলায় গামছা...
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সামষ্টিক ও স্থায়ী সমাধানের দিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে জলাবদ্ধতা...
পানি চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না সিলেট সিটি করপোরেশন। ফলে নগরজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। সংকট মোকাবিলায় নতুন একটি প্ল্যান্ট তৈরির উদ্যোগের কথা জানিয়েছে সিটি করপোরেশন। এদিকে,...
সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে খুলনায় রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন। বিশেষ অভিযানসহ অন্যান্য...
ব্যক্তি পর্যায়ের পালন করা হাতির জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে বেসরকারি বিনিয়োগ খুঁজছে সরকার। সারা দেশে এমন ৮৬টি হাতি ব্যবস্থাপনার মতো অর্থ ও জনবল নেই বন বিভাগের। তবে এ বিষয়ে হাতির মালিক ও দেশি-বিদেশি...
শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়নের পথে নতুন মাইলফলক স্থাপন করেছে প্রযুক্তিপণ্য...
লোডিং...

এলাকার খবর