যুগলকে নির্যাতন, শিবির নেতাসহ গ্রেপ্তার ৩

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৮:৫৫ পিএম

ফেনীর সোনাগাজীতে পরকীয়া প্রেমের অভিযোগে এক যুগলকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর ও গলায় জুতার মালা পরিয়ে ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় ছাত্রশিবির নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে নির্যাতনের শিকার এরশাদ উল্যাহর বাবা আবু সুফিয়ান বাদী হয়ে মামলা করার পর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের হালিম ডাক্তার বাড়ির ওমর ফারুকের ছেলে শিবির নেতা শাহজালাল বাবর, একই এলাকার সৈয়দ আহম্মদের ছেলে হাসান ও আবু বক্কর ছিদ্দিকের স্ত্রী শুক্করের নেছা।

স্থানীয়রা জানান, গত সোমবার রাতে হালিম ডাক্তার বাড়ির মাদ্রাসা শিক্ষক নুর আলমের স্ত্রী কামরুন ও এরশাদ উল্যাহকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর এবং জুতার মালা পরানোর একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। স্থানীয়রা অভিযোগ করেন, তাঁদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। নির্যাতনের পর তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। বুধবার তাঁরা দুজনই আদালত থেকে জামিনে মুক্তি পান।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম বলেন, ‘নির্যাতনের মামলা দায়েরের পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার বিকেলে তিনজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে। অপর অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন–এসআরবি। এসময় তাদের কাছ থেকে বেশকিছু প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংকের চেক উদ্ধার হয়।
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর