সীমান্তে পড়েছিল বাংলাদেশির মরদেহ, ‘ময়নাতদন্তের জন্য’ নিল ভারতীয় পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্যরেখা থেকে মো. শাকিল (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা মোড়া এলাকায় তার মরদেহ পাওয়া যায়।

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্যরেখা থেকে মো. শাকিল (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা মোড়া এলাকায় তার মরদেহ পাওয়া যায়।

নিহত শাকিল আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে। সে মানসিকভাবে অসুস্থ ছিল।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার থেকে সে নিখোঁজে ছিল। একদিন পর শনিবার রাতে আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা মোড়া এলাকায় তার মরদেহ দেখতে পায় বিজিবি। মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শাকিলের পরিচয় শনাক্ত করা হয়। শাকিল মানসিকভাবে অসুস্থ বলে পরিবারের সদস্যরা জানান।

বিষয়টি নিশ্চিত করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে মরদেহটি ভারতীয় অংশে থাকায় বিজিবি-বিএসএফ ও দুই দেশের পুলিশের আলোচনার মাধ্যমে মরদেহ ময়নাতদন্তের জন্য ভারত পুলিশ নিয়ে যায়। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হবে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহটি ভারতীয় পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। মরদেহ পাওয়ার পর ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে কীভাবে শাকিল সীমান্তের শূন্যরেখায় গেল এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন প্রকল্প দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজ...
মানিকগঞ্জ সদরে একটি বাড়ি থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।   শনিবার  দুপুরে কৃষ্ণপুর ইউনিয়নের বারাহিরচর ঘোনাপাড়া এলাকায় বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ সন্তান অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড....
কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে ১৩ বছর বয়সী অপ্রতিম নামের এক শিশু নিখোঁজ হয়েছে। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। এ ঘটনায় তার বাবা কে এম ফিরোজ...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফর ও কর্মসূচি তুলে ধরেন...
ভারত থেকে পলাতক কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করছে বলে দাবি করেছে পুলিশ। এজন্য বিদেশ থেকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে বলেও দাবি...
কুমিল্লায় নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের দুদফা জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি উপশহরের গন্ধমতি কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, উন্নত চিকিৎসার নিশ্চিতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি দেশে আনা হবে। দেশের হাসপাতালগুলোতে বিশ্বমানের চিকিৎসার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর