বখাটে কিশোর চক্রসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়েছে। বুধবার রাতে জেলার ১৮টি থানায় একযোগে এই অভিযান চালানো হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, সম্প্রতি নানা অপরাধে কিশোরদের জড়িয়ে পড়ার অভিযোগ পাওয়া গেছে। এরই পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ সুপারের নির্দেশে এ অভিযান চালানো হয়।
অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশ নেন উল্লেখ করে তিনি জানান, আটক ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও যাচাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের কিশোর সন্তান অপ্রতিম হত্যার পর কুমিল্লায় কিশোর অপরাধী চক্রের দৌরাত্ম্যের বিষয়টি ফের আলোচনায় আসে।



