বিশ্ববিদ্যালয়ে মাদক সাপ্লাইয়ারদেরও আমার সন্দেহ হয়: অপ্রতিমের মা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পিএম

‘বিশ্ববিদ্যালয়ের মাদক সাপ্লাইয়ার যারা তাদেরকেও আমার সন্দেহ হয়। আমার ওপর তাদের রাগ থাকবেই-স্বাভাবিক। কারণ ওই সময় এই বিষয়গুলো আলোচনায় চলে আসছিল যে,  কারা হলে সাপ্লাই দেয়, কারা শহিদ মিনারে দেয়, কারা খাওয়াচ্ছে, কারা মাইনর।’—সন্তান হত্যার ঘটনার সঠিক কারণ জানতে চেয়ে এভাবে কথাগুলো বলেন অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষিকা ড. নাহিদা বেগম।
 
এই হত্যাকাণ্ডের পেছনের কারণ কি সেগুলো তিনি ধারণা করতে পারলেও, তদন্তকারী সংস্থা খুনের আসল কারণ অনুসন্ধান করে সত্য প্রকাশের দাবি করছেন এই শিক্ষিকা। মঙ্গলবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি গন্ধমতিতে নিজ বাসভবনে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। 

ড. নাহিদা বেগম বলেন, ‘আমি একসময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ছিলাম। সেসময় বিশ্ববিদ্যালয় অনেক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছি। সেসময় অনেককে আইনের আওতায় আনা হয়েছে। আমাকে একটি সূত্র বলেছে, সেসময় তুহিনের গ্যাংয়ের কেউ কেউ ধরা পড়েছিল। প্রথমদিন এই কথাগুলোই উঠে এসেছে। হয়ে থাকতে পারে তারা আমার ওপর প্রতিশোধ নিতেই ধীরে ধীরে এই পরিকল্পনা করেছে। এখন পুলিশকেই তা খুঁজে বের করতে হবে।’

আসামিদের বয়স নিয়ে সন্দেহ প্রকাশ করে ড. নাহিদা আরও বলেন, ‘যাদের অপ্রাপ্ত বয়স্ক দেখানো হয়েছে তাদের পরীক্ষা করা হোক। বয়স লুকিয়ে তাদের শাস্তি হিসেবে যদি সংশোধনাগারে পাঠানো হয় তারা বের হয়ে তখন আবার আমাদের নিরাপত্তার হুমকি হবে। তাদের ফাঁসি হলেও আমি আমার অপ্রতিমকে পাব না। কিন্তু আমি চাই আর কোনো মায়ের বুক খালি না হোক।’

অপ্রতিম অসম বয়সের ছেলেদের সঙ্গে মিশছে তা আগেই টের পেয়েছিলেন উল্লেখ করে ড. নাহিদা বলেন, ‘আমরা তাকে ব্যস্ত রাখার জন্য স্কুলের বাইরেও দুজন টিউটর রেখেছি। আমি কখনো চাই নাই আমার ছেলে ডাক্তার–ইঞ্জিনিয়ার হোক। আমি চেয়েছি আমার ছেলে সারা পৃথিবী ঘুরবে। সব নিজে নিজে চিনবে। ফটোগ্রাফি শিখুক, সাইক্লিং শিখুক। আমি যখনই শুনেছি ও এমন কারো সাথে মিশছে—আমি কিন্তু সাথে সাথে শক্ত হয়ে গিয়েছি।’

তুহিন গ্যাংয়ের সাথে অপ্রতিমের ছবি ও টিকটক প্রসঙ্গে ড. নাহিদা বলেন, ‘যখন থেকে আমি অনুভব করেছি তাদের বন্ধুবান্ধব বেশি হয়ে গেছে বা হয়ে যেতে পারে- তখন থেকেই আমাদের প্রতিরোধ ছিল। হুট করেই শুনলাম একটা সিনিয়র গ্রুপ তার সাথে মিশছে। যেহেতু আমার ছেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোলে কোলে বড় হয়েছে তার কাছে সিনিয়র–জুনিয়র বোধটাই নাই। ও মনে করে—সবাই ওর ভাই। সবাই ওর আপন। সবাই বলে ওর বাইকের ফেসিনেশন, কিন্তু ওর বাইকের ফেসিনেশন ছিল না। আমার নিজের বাসায়ও স্কুটি ছিল। আমি কখনোই বাইক বা স্কুটি নিয়ে বাড়াবাড়ি দেখিনি। বাইকে আগ্রহটা সম্প্রতি তৈরি হয়েছে। কেউ তাকে পুশ করে তৈরি করেছে। হয় তো তাকে চড়িয়ে দেখিয়েছে, বা কেউ ছবি তুলে দিয়েছে।’ 

অপ্রতিম গত ১৮ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরদিন শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন গড়ে ৭০ জনের বেশি রোগী। এ বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৬ জনের। স্বাস্থ্যবিভাগের কীটতাত্ত্বিক জরিপে শহরের ৩৬ শতাংশ বাড়িতেই...
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনায় অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন–দুদক। বুধবার দুদক...
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শিবগাতি স্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে প্রাইভেট কারের দুই যাত্রী নিহত হয়েছেন। এছাড়া বাস ও প্রাইভেটকারের...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধে রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক জ্বালানি যুদ্ধবিরতিতে আগ্রহ প্রকাশ করেছে ইউক্রেন। জাতিসংঘের চলমান সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন ও ব্রিটিশ নেতাদের সঙ্গে বৈঠক শেষে একথা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর