ফেনীতে চাঁদা দাবির অভিযোগে সড়কের নির্মাণকাজ বন্ধের অভিযোগ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পিএম

ফেনীতে ৫ শতাংশ চাঁদা না দেওয়ায় দুটি সড়কের নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান মাসুদের বিরুদ্ধে। মারধর ও হত্যার হুমকির অভিযোগে ইতোমধ্যে আদালতে দুটি মামলাও করেছেন ভুক্তভোগী দুই ঠিকাদার। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতার দাবি, ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হচ্ছে। 

ফেনী সদর উপজেলার সোমবাড়িয়া বাজার সংযোগ সড়কের প্রায় দেড় কিলোমিটার পাকা করতে বরাদ্দ দেওয়া হয় দুই কোটি টাকারও বেশি। এক মাস আগে কাজ শুরু হলেও ১৭ সেপ্টেম্বর চাঁদা দাবির পর তা বন্ধ হয়ে যায় বলে অভিযোগ ঠিকাদারের। একইভাবে সোনাগাজীর জিয়াউদ্দিন সড়কের কাজেও পাঁচ শতাংশ চাঁদা দাবি ও বাধার অভিযোগ তুলে আদালতে দুটি মামলা করেছেন দুই ঠিকাদার।

ঠিকাদার সাইফুর রহমান রতন বলেন, ‘চাঁদা দাবির পর আমরা নির্মাণকাজ বন্ধ করে দিতে বাধ্য হই।’
 
ঠিকাদার এনায়েতুল ইসলাম স্বপন, ‘আমাদের কাছে ৫ শতাংশ চাঁদা দাবি করা হয়েছে। এ ব্যাপারে আমরা আদালতে শরণাপন্ন হয়েছি।’

সড়ক দুটির কাজ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। গর্ত ও কাদা-পানিতে চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দ্রুত সমস্যা নিরসন করে কাজ শুরুর দাবি তাদের।

তবে চাঁদা দাবির অভিযোন সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক চক্রান্ত, দাবি অভিযুক্ত বিএনপি নেতার। তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থার কথা জানিয়েছে বিএনপি ও পুলিশ।

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, ‘ষড়যন্ত্র করে আমাদের ফাঁসানো হচ্ছে।’

ফেনী পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ 

ঠিকাদার ও বিএনপি নেতার পাল্টাপাল্টি দাবির সত্যতা তদন্তেই উদঘাটিত হবে, আশা সংশ্লিষ্টদের। তদন্ত প্রক্রিয়া ত্বরান্বিত করার পাশাপাশি দ্রুত সড়ক দুটির নির্মাণকাজ শুরু করে জনদুর্ভোগ লাঘবের জোর দাবি স্থানীয়দের।

নাটোরে দুই শিশুর বিরোধের জেরে বায়েজিদ নামে ৮ বছর বয়সী এক শিশুর হাতের আঙ্গুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ সদস্যের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরতলীর বড়হরিশপুর ইউনিয়নের চেয়ারম্যান রোড এলাকায় এ...
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশ বাড়ী ইউনিয়নের মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের ডিম খেয়ে ২৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের চিকিৎসার জন্য বালিয়াডাঙ্গী উপজেলা...
চলতি মৌসুমে নওগাঁয় আউশ ধানের বাম্পার ফলন হলেও কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছে না কৃষক। মণপ্রতি দাম তুলনায় অর্ধেকে নেমে আসায় (৭০০ থেকে ৭৫০ টাকায় নেমে আসায়) লোকসানের মুখে চাষিরা। এ ধানের দরপতনের কারণে...
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসে থাকা আরও সাত যাত্রী।
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ, ন্যায়সংগত অর্থায়ন, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কার্যকর আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন...
সাইবার অপরাধ দমনের লক্ষ্যে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। খসড়া এখনো চূড়ান্ত না হলেও ১৩ সেপ্টেম্বর সর্বসাধারণের মতামতের জন্য সংশোধনী প্রস্তাব প্রকাশ করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি...
বিড়ালকে নতুন করে চিনতে আর কতই বা বাকি আছে? পৃথিবীর ঘরে ঘরে থাকা পোষা বিড়াল থেকে শুরু করে জঙ্গলের বাঘ, চিতা, লেপার্ড—বিড়াল পরিবারের বেশির ভাগ সদস্যের সঙ্গেই তো বিজ্ঞানীদের পরিচয় বহুদিনের। কিন্তু...
নোয়খালীতে সেতুর কাজে রডের বদলে তাল ব্যবহারের ঘটনায় এলজিএডির বেগমগঞ্জ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম ও ওয়ার্ক এসিস্ট্যান্ট মো. মহিন উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া এ ঘটনায়...
লোডিং...

এলাকার খবর