পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র বড় বিপদ ডেকে আনবে: ভূমি প্রতিমন্ত্রী 

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম

পলাতক ফ্যাসিস্টরা পোশাক শ্রমিকদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে গণমাধ্যমকর্মীদের কল্যাণে করণীয় বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে সরকার কাজ করছে। তবে দেশের অন্যতম আয়বর্ধক পোশাক খাতকে ঘিরে কোনো ষড়যন্ত্র হলে তা বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে।’

মীর হেলাল উদ্দিন বলেন, ‘চলমান আন্দোলনকে শ্রমিক আন্দোলন হিসেবে প্রচার করার আগে বিষয়টি গভীরভাবে বিবেচনা করতে হবে। দেশের যেকোনো সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে সীমিত জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে সাংবাদিকদের আবাসনের ব্যবস্থা করা হবে।’

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।

টানা কয়েক দিনের শ্রমিক আন্দোলন ও উত্তেজনার পর গাজীপুরের শিল্পাঞ্চলে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। খুলে দেওয়া হয়েছে অধিকাংশ তৈরি পোশাক কারখানা। আজ বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকেরা কাজে যোগ...
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নিজের নামের ইস্যু করা সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।
নারায়ণগঞ্জের ফতুল্লায় মজুরি বৃদ্ধির দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ফতুল্লার কাঠেরপুল এলাকার মেট্রো গার্মেন্টসের শ্রমিকেরা। দাবি আদায়ে কাজ বন্ধ রেখে সড়কে নামার চেষ্টা করছেন তারা। এ...
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ও শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধের দাবিতে পঞ্চম দিনের মতো শিল্পাঞ্চল সাভারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। তবে অসন্তোষ ও বিশৃঙ্খলা ঠেকাতে সাভারের শিল্পাঞ্চলে...
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান ও দুদকের কমিশনাররাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তারা...
নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা, শিক্ষা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা...
নেশাখোর ও বহিরাগতদের আড্ডা ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ছাদে রাত ১০টার পর ওঠা নিষেধ করেছে হল কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল এক জরুরি বিজ্ঞপ্তিতে...
আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেও নতুন বিতর্কে জড়িয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরী মণি। এবার তার ব্যক্তিগত দেহরক্ষীদের বিরুদ্ধে এক বিচারপ্রার্থীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর