অগ্নিসন্ত্রাস ও নাশকতা অবিলম্বে বন্ধের আহ্বান সুজনের

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৫:১৬ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। শনিবার এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। এতে শুক্রবার বেনাপোল এক্সপ্রেসে ভয়াবহ নাশকতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

সুজন বলছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুরু হওয়া অগ্নিসন্ত্রাস ও নাশকতা কিছুতেই থামছে না। গতকাল বেনাপোল এক্সপ্রেসে ভয়াবহ নাশকতার ঘটনায় চারজনের (প্রাণহানি বেড়ে পাঁচজন হয়েছে) প্রাণহানি ঘটল এবং অগ্নিদগ্ধ হলো আরও কিছু মানুষ। গত ২৮ অক্টোবরের পর থেকে ট্রেনে আগুন ও নাশকতার ঘটনায় এ পর্যন্ত নয়জনের মৃত্যু হয়েছে।’ 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজনৈতিক আন্দোলনের মধ্যেই এই সকল অগ্নিসন্ত্রাস ও নাশকতার ঘটনা ঘটায় প্রাথমিকভাবে এর দায় চাপছে আন্দোলনকারীদের ওপর। সরকারের পক্ষ থেকেও আন্দোলনকারীদের দায়ী করা হচ্ছে। অপরদিকে আন্দোলনকারীরা এই দায় অস্বীকার করছে এবং সরকারের এজেন্টরা এ সকল ঘটনা ঘটাচ্ছে বলে দাবি করছে। একইসাথে তারা এসকল ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছে। আমরা মনে করি এই ধরনের ঘটনা অত্যন্ত ঘৃণ্য ও ন্যাক্কারজনক। ঘটনাগুলো যেই ঘটাক, এটা তাদের হীন মানসিকতার পরিচায়ক। আমরা নিরপেক্ষ তদন্তসাপেক্ষে দোষীদের চিহ্নিত করে বিচারিক প্রক্রিয়ায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানাচ্ছি।’

সুজন বলছে, ‘আর একটি বিষয় আমরা লক্ষ্য করছি যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সকল বৃহৎ রাজনৈতিক দলের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলেও, এই নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী এবং আওয়ামী স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সংঘর্ষ–সহিংসতা ছড়িয়ে পড়েছে। এই সকল ঘটনাতেও ঘটছে হতাহতের ঘটনা; জনমনে সৃষ্টি হচ্ছে চরম ভীতি। এ ছাড়া গতকাল আমরা বেশকিছু ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জেনেছি। আমরা এ সকল ঘটনারও তীব্র নিন্দা জানাচ্ছি এবং দায়ীদের শাস্তি প্রদানের আহ্বান জানাচ্ছি। একইসাথে ভোটের দিন যাতে সংঘাত–সহিংসতার ঘটনা না ঘটে, সে ব্যাপারে আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’

ফেনীতে নাশকতার পরিকল্পনার সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শহরের মহিপাল এলাকা থেকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে যে টাকা খরচ করেছেন তা তুলতে ‘একটু অনিয়ম করবেন’ বলে জানিয়েছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। বিজয় দিবসের অনুষ্ঠানে দেওয়া তাঁর এই বক্তব্যের...
দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ বুধবার সকাল ১১টায় জাতীয় সংসদে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমীন চৌধুরি তাদের শপথ বাক্য পাঠ করাবেন। 
কুষ্টিয়ার দৌলতপুরের জগন্নাথপুর গ্রামে প্রতিপক্ষের দেওয়া আগুন এবং বোমার আঘাতে দগ্ধ তুফান ফকির (৪৫) মারা গেছেন। দগ্ধ হওয়ার ৪১ দিন পর রোববার ভোরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর...
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট শাটডাউন এবং তা নিয়ে মিথ্যাচার। ২০২৪ সালের ১৮ জুলাই প্রথমবারের মত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯...
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
 গোল উৎসব হয়েছে ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। বুকায়ো সাকার হ্যাটট্রিকে, ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড। প্রথমার্ধে ১ গোলও দিতে না পারা ফরাসিরা, দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর