বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় মামলা

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৭:১৭ পিএম

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়ে নাশকতা ও যাত্রী হত্যার ঘটনায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন উক্ত ট্রেনের পরিচালক (গার্ড) এস এম নুরুল ইসলাম।

শনিবার এস এম নুরুল ইসলাম বাদী হয়ে ঢাকা রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইন ও দন্ডবিধির ৩০২ ধারায় এ মামলা করেন বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন।

এর আগে রাজধানী গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় ৭ সদস্যে তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া এ ঘটনায় বেনাপোল এক্সপ্রেসের চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। আগামী ৩ দিনের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে আসে আগুন। কয়েকজন দগ্ধসহ এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক যাত্রী। তাদের বেশিরভাগ ভারতফেরত।   

দগ্ধদের নেওয়া হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এছাড়া অন্যান্য হাসপাতালেও ভর্তি করা হয়েছে অনেককে। এসব বিষয় নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস ও রেলওয়ে কর্তৃপক্ষ। 

যশোরের বেনাপোল থেকে শুক্রবার দুপুর ১টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বেনাপোল এক্সপ্রেস। কমলাপুরে ঢাকা রেলস্টেশনে পৌঁছানোর ঠিক আগে, গোপীবাগে ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দেয় র‍্যাব-পুলিশ-আনসার ও বিজিবি।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ঢালের পকেট গেটের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
যশোরে সড়ক দুর্ঘটনায় তরুণী বাইকারসহ দুজন নিহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যু হয়েছে। এরআগে, আজ বিকেলে চৌগাছা উপজেলার কয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর