মুন্সিগঞ্জ ২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৫:০৩ পিএম

মুন্সিগঞ্জ-২ আসনে বিভিন্ন অনিয়মের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট সোহানা তাহমিনা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। শনিবার ভোটের বিকেলে এক সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। 

এ সময় তিনি নৌকার প্রার্থী জাল ভোট প্রদান, স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া, সহকারী রিটার্নিং কর্মকর্তাদের অসহযোগিতার অভিযোগ করেন।

সোহানা তাহমিনা জানান, নির্বাচনের শুরু থেকেই একটি পক্ষ আমাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিল । আদালতের রায়ের মাধ্যমে আমার পার্টিটা ফিরে আসেন। জনগণের ব্যাপক সমর্থন লাভ করি। তবে আজকে সকালে ভোটের দিন শুরুতে ভালো ছিল। কিন্তু এরপরই বিভিন্ন লৌহজং উপজেলার কেন্দ্র থেকে আমাদের এজেন্টদেরকে বের করে দেয়, ভোট কক্ষ বন্ধ করে ব্যাপক হারে জাল ভোট প্রদান করা হয়, আমার কয়েকজন কর্মীকে এবং এজেন্টকে মারধর করা হয়েছে। এ বিষয়ে বারবার দৃষ্টি আকর্ষণ করেও লৌহজংয়ে সহকারী রিটানিং কর্মকর্তা কোনো সহযোগিতা করেনি,  বিষয়টি তিনি আমলেই নেইনি।

তাই এমন অনিয়মের নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হচ্ছি।  আমি ভোট বর্জনের ঘোষনা দিলাম। এ বিষয়ে আমি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করবো।

এ বিষয়ে লৌহজংয়ের সহকারী রিটার্নিং কর্মকর্তা কর্মকর্তা  জাকির হোসেন জানান, তিনি অভিযোগ করার সাথে সাথে বিষয়টি দেখা হয়েছে। তিনি যেসব কেন্দ্রে এজেন্টদেরকে বের করে দেয়ার কথা বলেছিল আমি সেখানে গিয়ে তাদের উপস্থিত পেয়েছি। এখন তিনি এসব অভিযোগ কেন করছেন আমি সেটি বুঝতে পারছি না । ভোট বর্জনের বিষয়টি আমাদেরকে লিখিতভাবে তিনি জানান নি ।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হৃদয় হোসেন নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ নামে আরও এক যুবক আহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টা ২১ মিনিটের...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ঢালে যাত্রীবাহী নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর