আমি ঘরে বসে থাকার মেয়ে না: মমতাজ

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৬:২৭ পিএম

সদ্যসমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনের পরাজিত প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন,  নির্বাচনের রাত থেকে বিজয়ী প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর সমর্থকরা আমার অসংখ্য কর্মীদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করছে। নির্বাচনে কাজ করা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ককটেল বিস্ফোরন ঘটাচ্ছে। আমাদের কোনো কর্মীর ওপর আঘাত করল আমরা ঘরে বসে থাকবো না।আমি ঘরে বসে থাকার মেয়ে না। 

আজ বুধবার বিকেলে সিঙ্গাইর উপজেলার পুর্ব ভাকুম এলাকায় মমতাজ বেগম তাঁর নিজ বাড়িতে দলীয় কর্মীদের নিয়ে আয়োজিত কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

মমতাজ বলেন, আমি ঘরে বসে থাকার মেয়ে না,আমি সারা দেশ চষে বেড়ানো মেয়ে, কর্মীদের ওপর হামলা করে আমাকে দাবায়ে রাখতে পারবে না। এরপর যেখানে যা ঘটবে আমরা এক সঙ্গে মোকাবিলা করবো। এক সঙ্গে দাঁড়াব।

সভায় নির্বাচনে বিজয়ী প্রার্থীর সমর্থকদের হামলায় আহত এক কর্মীর ছবি দেখিয়ে কণ্ঠশিল্পী মমতাজ বলেন, আমার ছাত্রলীগ,যুবলীগের ছেলেদের বাড়ি থেকে বের হলে বিজয়ী প্রার্থীর কর্মী-সমর্থকরা তাঁদের ধাওয়া করছে। আমরা বলেছি নির্বাচন সুষ্ঠু হয়েছে কিন্তু কালো টাকা দিয়ে তারা তিনটি ইউনিয়ন (বলধারা,বায়রা ও পৌরসভার একটি অংশ) বসবাস করা বিএনপির ভোট কিনে নিয়েছে। ওইসব ইউনিয়নে যেসব ভোটার বিদেশ থাকে এবং মারা গেছে, তাঁদের ভোট অস্বাভাবিকভাবে দিয়ে দেওয়া হয়েছে। এ কারণে তিনটি ইউনিয়নে অস্বাভাবিক ভোটের কাছে আমাকে পরাজয় গ্রহণ করতে হয়েছে।

ভিডিও দেখুন:কর্মীদের ওপর হামলার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে কিনা প্রশ্ন করলে তিনি বলেন, হামলার পর আমি স্ব-স্ব থানার ওসি এবং এসপিকে বিষয়টি জানিয়েছি। থানায় অভিযোগ পর্যন্ত দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত আমার কর্মীদের ওপর হামলার ঘটনায় কেউ গ্রেপ্তার বা আটক করা হয়নি।    

অভিযোগের বিষয়ে মানিকগঞ্জ-২ আসনের বিজয়ী প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু সাংবাদিকদের মুঠোফোনে বলেন, নির্বাচনের পর মমতাজ বেগমের কোনো কর্মীর উপর আমরা কর্মীরা হামলা বা মারধর করেনি। উল্টো তার কর্মী সমর্থকরা আমার কর্মীদের ওপর নানা ভাবে অত্যাচার, নির্যাতন করছে।

সিঙ্গাইর- হরিরামপুর এবং সদরের একাংশ নিয়ে মানিকগঞ্জ-২ আসন গঠিত। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৬৬ হাজার ৯৪৬ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ৩২ হাজার ৮১ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৩৪ হাজার ৮৬৫ জন।  এই আসনে দেওয়ান জাহিদ আহমেদ টুলু ৬ হাজার ১৭১ ভোট বেশি পেয়ে মমতাজে বেগমের বিরুদ্ধে নির্বাচনী করে বিজয়ী হয়েছেন।

মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত চাল ও গমের হিসাবে গরমিল পাওয়ায় দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে খাদ্য অধিদপ্তর। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
নানা অব্যবস্থাপনায় ব্যবহার অনুপোযোগী হয়ে পড়েছে মানিকগঞ্জের প্রধান বাস টার্মিনাল। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই হয় জলাবদ্ধতা। এছাড়া রাস্তার ওপর যেখানে–সেখানে পার্কিং করায় যানবাহন চলাচল...
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ হওয়ার প্রায় ৮ ঘণ্টা পর রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ফায়ার সার্ভিসের ডুবুরি মো. সাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। যৌথ অভিযানে সন্ধ্যায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর