মানিকগঞ্জ সদরে একটি বাড়ি থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে কৃষ্ণপুর ইউনিয়নের বারাহিরচর ঘোনাপাড়া এলাকায় বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, আকরাম হোসেন, তার স্ত্রী প্রিয়াঙ্কা এবং দেড় বছরের সন্তান আলিজা।
মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী বলেন, ‘স্ত্রী ও মেয়েকে হত্যার পর ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি।’



