মমতাজের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৮:৪৪ পিএম

মানিকগঞ্জ-২ আসনে নির্বাচন পরিবর্তী সহিংসতার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন সদ্য শেষ হওয়া জাতীয় নির্বাচনে পরাজিত প্রার্থী দেশবরেণ্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম। এ সময়ে মধ্যে সমর্কদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে নিজেরাই হামলাকারীদের মোকাবেলা করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। 

আজ শুক্রবার মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আল্টিমেটাম দেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ও আল্টিমেটামের কথা জানান তিনি।

মমতাজ আজ শুক্রবার দিনভর সিংগাইর ও হরিরামপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে নির্বাচন পরবর্তী হামলায় আহত এবং ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের খোঁজ–খবর নেন। 

এসময় মমতাজ অভিযোগ করেন, ভোটে জেতার পর স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলুর সমর্থকরা তাঁর কর্মী–সমর্থকদের মারধর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করছে। হামলায় অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এসব ঘটনায় একাধিক মামলা হলেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। 

মমতাজ অভিযোগ করে বলেন, ‘বিজয়ী প্রার্থী বিএনপি–জামায়াতকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টায় লিপ্ত রয়েছে।’ 

মমতাজ বলেন, ‘দেয়ালে পিঠ ঠেকে গেছে। ২৪ ঘণ্টার মধ্যে হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের ছেলে নবীনূর রহমান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিবসহ হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে নিজেরাই রাস্তায় নেমে মেকাবেলা করাসহ নেতা–কর্মীদের নিয়ে হামলাকারীদের বাড়িঘর ঘেরাও করা হবে।’

এর আগে, কয়েকটি পথসভায় হামলাকারীদের ঘর থেকে ধরে আনার ঘোষণা দেন মমতাজ। সন্ধ্যায় হরিরামপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর এ আলমের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

মানিকগঞ্জ-২ আসনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী ও সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, সিংগাইর  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. ইউসুফ আলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবিদ হাসান বিপ্লব, সিংগাইর পৌরসভার মেয়র আবু নাঈম বাশারসহ সিঙ্গাইর এবং হরিরামপুর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

অভিযোগের ব্যাপারে মানিকগঞ্জ-২ আসনের বিজয়ী প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেন, ‘আমার কোনো কর্মী মমতাজ বেগমের কোনো সমর্থকদের মারধর বা হুমকি দেননি, উল্টো তার গুণ্ডা বাহিনী আমার কর্মী–সমর্থকদের নানাভাবে হুমকি দিচ্ছে, মারধর করছে। মমতাজ এই ধরনের মিথ্যা, বানোয়াট রিউমার ছড়িয়ে জনগণকে বোকা বানানোর চেষ্টা করছে।’

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ নূর-এ আলম জানান, হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। তবে আসামিরা সবাই বিজ্ঞ আদালতের জামিনে আছেন। আসামি গ্রেপ্তারে পুলিশের কোনো গাফেলতি নেই।

সিঙ্গাইর-হরিরামপুর এবং সদরের তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত মানিকগঞ্জ-২ আসন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগ প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে হারিয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু। এই আসনে ৪ লাখ ৬৬ হাজার ৯৮৯ ভোটের মধ্যে দেওয়ান জাহিদ আহমেদ টুলু পেয়েছেন ৮৮ হাজার ৩০৯ ভোট, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মমতাজ বেগম পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট। নির্বাচনে দেওয়ান জাহিদ টুলু ৬ হাজার ৮৯৯ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।

মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
মনোহরদীতে অযু করার সময় বজ্রপাতে একটি মাদরাসার তিন ছাত্র নিহত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদরাসায় এ বজ্রপাত হয়। এছাড়া, ঢাকার সাভারে তিনজন, মানিকগঞ্জে দুজন এবং নেত্রকোণা...
মানিকগঞ্জে শতাধিক ইটভাটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। সদর উপজেলায় বিষাক্ত ধোঁয়া ও  ইটভাটার বর্জ্যে কারণে নষ্ট হচ্ছে প্রায় দুইশো বিঘা ফসলি জমির ধান। শুকিয়ে যাচ্ছে গাছ, পাতায় দেখা...
ঈদের আর মাত্র একদিন বাকি থাকলেও মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুটে যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে। তবে ঘাট দুটিতে কাটাপথে আসা যাত্রীর অতিরিক্ত চাপ রয়েছে। নৌ দুর্ঘটনা এড়াতে ঘাট...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলার মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম এক মাসের ব্যবধানে প্রায়...
লোডিং...

এলাকার খবর