প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৩:৫৮ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় দক্ষিণ কোরিয়া প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর মিয়া জানিয়েছেন, মঙ্গলবার সকালে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের পূর্ব ভিটিপাড়া গ্রামের দক্ষিণ কোরিয়া প্রবাসী মোশাররফ হোসেনের বাড়ি থেকে ওই নারী হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়।

নিহত প্রবাসীর স্ত্রী গৃহবধূ শাহনাজ বেগম শিমু (৩৮) উপজেলার সিংহশ্রী ইউনিয়নের পূর্ব ভিটিপাড়া গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী। ওই দম্পত্তির কোন সন্তানাদি নেই, সে একাই ওই বাড়িতে বসবাস করতেন।

নিহতের স্বজনেরা জানান, সোমবার  রাতে একাই ঘরে ঘুমান শিমু। মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি ঘুম থেকে না উঠায় স্বজনেরা ঘরের ভেতরে খাটের উপরে দেহ রশি ও গামছা দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। 

ধারণা করা হচ্ছে, সোমবার দিবাগত রাতে যে কোন সময় দুর্বৃত্তরা রান্না ঘরের টিন কেটে প্রবাসীর স্ত্রীর কক্ষে প্রবেশ করে। পরে তার হাত-পা রশি দিয়ে বেঁধে মুখে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে চলে যায়। 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর মিয়া জানান, নিহত নারীর মুখের দুটি দাঁত ভেঙ্গে গেছে, হত্যার সময় ধস্তাধস্তি করতে তার দাঁত ভেঙ্গে যেতে পারে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘরের আসবাবপত্র, আলমারির মালামাল ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া গেছে, তবে চুরি বা ডাকাতির কোন ঘটনা কি তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। 

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যে হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর