গাজীপুরে বাস–অটোরিকশার সংঘর্ষে চালক নিহত

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১১:৪৩ এএম

গাজীপুরের কাপাসিয়ায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশার চালক নিহত হয়েছেন। কাপাসিয়া উপজেলার কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের টোক বাজার বাইপাস রোডে আজ বুধবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষে অটোরিকশার ভেতরে আটকে পড়া চালকের মরদেহ বের করে। নিহত চালকের নাম মো. আবু বক্কর। তিনি কিশোরগঞ্জ জেলার কৃষ্টপুর গ্রামের মো. মাসুদ রানার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসে উপসহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, বুধবার ভোর পৌনে ৬টার দিকে গাজীপুরের টোক বাজার এলাকার গাজীপুরগামী বাসে সঙ্গে কিশোরগঞ্জের পাকুন্দিয়াগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক আটকা পড়েন। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমান ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া চালকের মরদেহ উদ্ধার করে। পরে টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করেন।

টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সুজন রঞ্জন তালুকদার বলেন, কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের টোক সালুয়ারটেক এলাকায় সকালে উল্টো পথে সিএনজি চালিয়ে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে চালক আবু বকর নিহত হন। এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর