গাজীপুরে বিআরটিসির শাটল বাস সার্ভিস চালু

আপডেট : ০৯ মে ২০২৪, ০৪:২৮ পিএম

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী থেকে রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশন পর্যন্ত শাটল বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি)। বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ বাস সার্ভিসের উদ্বোধন করেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং গাজীপুর–২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল।

উদ্বোধন শেষে সংসদ সদস্য রাসেল বলেন, ‘বিআরটিসির এ সার্ভিসটি রাজধানীর আব্দুল্লাহপুর থেকে উত্তরা দিয়াবাড়ির মেট্রো রেলস্টেশন পর্যন্ত চালু ছিল। এতে গাজীপুর ও টঙ্গীবাসী মেট্রোরেলের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল। এ বাস সার্ভিস সেবার নতুন মাত্রা যুক্ত করেছে। বিআরটিসির আন্তরিক সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

এসময় মেট্রোরেল সেবা উত্তরা দিয়াবাড়ি থেকে টঙ্গী হয়ে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত সম্প্রসারণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানানো হয়েছে বলে উল্লেখ করেন জাহিদ আহসান রাসেল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) জেনারেল ম্যানেজার মেজর নিজাম উদ্দিন, বিআরটিসির জোয়ার সাহারা বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) মো. কামরুজ্জামান, গাজীপুর বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) রাকিবুল হাসান শুভ, গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নের সভাপতি ইঞ্জিনিয়ার মো. শামসুল হক প্রমুখ।

বিআরটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এ বাস সার্ভিস দেওয়া হবে। প্রথম ধাপে টঙ্গীর স্টেশন রোড থেকে উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশন পর্যন্ত এ সার্ভিস চালু হলেও পরবর্তীতে টঙ্গীর স্টেশন রোড থেকে এলিভেটেড এক্সপ্রেস ফার্মগেট পর্যন্ত এ সার্ভিস চালু করা হবে।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) জেনারেল ম্যানেজার মেজর নিজাম উদ্দিন বলেন, ‘আজ থেকে ১১টি শাটল বাস সার্ভিসটি চালু হয়েছে। প্রতি ১০ মিনিট পর পর একটি বাস ছেড়ে যাবে। প্রতিদিন প্রায় এক লাখ যাত্রী এ সুবিধা ভোগ করবে। প্রথম ধাপের এই কার্যক্রমে টঙ্গী স্টেশন রোড থেকে উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত যাত্রীকে ২২ টাকা ভাড়া গুনতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বাসিন্দারা বলেছে, ‘এ যাত্রা আমাদের জন্য খুবই আরামদায়ক হবে। মেট্রোরেলে যাতায়াত করতে টঙ্গীর স্টেশন রোড থেকে উত্তরার হাউস বিল্ডিং এলাকায় গিয়ে বাস পরিবর্তন করে বিআরটিসির বাসে চেপে উত্তরা মেট্রোরেল স্টেশনে যেতে হতো। এখন বাস পরিবর্তনের ঝামেলা নেই।’ 

খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর