সিন্ডিকেটের দৌরাত্ম্যে সংকটে ঢাকা নগর পরিবহন

আপডেট : ১৮ মে ২০২৪, ১০:১৫ এএম

চালু হওয়ার দুই বছরের মাথায়ই একটি রুটে বন্ধ হয়ে গেছে ঢাকা নগর পরিবহনের বাস। কমেছে বাসের সংখ্যাও। লোকসান দেখিয়ে সরে গেছে বেসরকারি কোম্পানি। এমন পরিস্থিতিতে চালু হচ্ছে আরও তিন নতুন রুট। তবে বিশেষজ্ঞরা বলছেন, সুফল পেতে নতুন পরিকল্পনার পাশাপাশি বাস মালিকদের সিন্ডিকেটের বিরুদ্ধে নিতে হবে কঠোর অবস্থান।

রাজধানীর সাড়ে তিন শ রুটের অন্তত দুই হাজার মালিককে এক ছাতার নিচে এনে বাসরুট রেশনালাইজেশন চালুর পরিকল্পনা হয়। এর লক্ষ্য ছিল গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো। কিন্তু বাস্তবতা হলো, তিন রুটের একটিতেও বাস চলছে না। বাকি দুই রুটেও চলছে শুধু বিআরটিসির অল্প কয়েকটি বাস। ২২ নম্বর রুটে কাগজে-কলমে হানিফ পরিবহনের ৩০টি বাস থাকলেও বাস্তবে দেখা মেলেনি একটিরও।

ওই রুটে অন্য পরিবহনের একজন টিকিট বিক্রয়কারীর কাছে হানিফ বাস প্রসঙ্গে জানতে চাইলে তারা জানান, এখন আর হানিফ বাস চলে না। হানিফ এ রুট থেকে তাদের সব বাস তুলে নিয়েছে।

অন্য দুই রুটে আরও ৫০টি বাস নামানোর কথাও রাখেনি হানিফ পরিবহন। এ বিষয়ে কয়েক দফায় হানিফ পরিবহনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও নানা অজুহাতে এড়িয়ে যায় তারা।

লোকসানের অজুহাতে সরে গেছে বেসরকারি পরিবহন। চলছে শুধু বিআরটিসির বাস। তাই সুফল পেতে অনুমোদনহীন বাস বন্ধের দাবি জানিয়েছেন বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম। তিনি জানান, শৃঙ্খলার সঙ্গে রুট পরিচালনা করতে হলে আসলে একক গাড়িই থাকতে হবে। অন্য গাড়ি চলে আসলে সেখানে একটা প্রতিযোগিতার তৈরি হয়, সৃষ্টি হয় বিশৃঙ্খলা।

আরও নতুন তিনটি রুট চালু করতে যাচ্ছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। অনুমোদনহীন বাস বন্ধ, জিপিএস বসানো, ই-টিকিটিং বাধ্যতামূলক করাসহ নানা পরিকল্পনার কথা জানায় কর্তৃপক্ষ।

ডিটিসিএ প্রকল্প পরিচালক ধ্রুব আলম বলেন, ‘নতুন পরিকল্পনা অনুযায়ী, ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রতিদিনের অর্থনৈতিক কর্মকাণ্ড ডিটিসিএ মনিটর করবে। টিকিট বিক্রয় মেশিনও থাকবে আমাদের নিজেদের।’

গেল নয় বছরেও ঢাকা নগর পরিবহন সফলতার মুখ দেখেনি। এ জন্য বাস মালিকদের সিন্ডিকেটকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

যোগাযোগ বিশেষজ্ঞ মো. হাদিউজ্জামান বলেন, ভুল পদ্ধতিতে বাস রুট ফ্র্যাঞ্চাইজিং করার চেষ্টায় উদ্যোগ ব্যর্থ হয়েছে। সফলতা পেতে ভুল শুধরে নতুনভাবে পরিকল্পনা করতে হবে। আর একবার পরিকল্পনা করা হলে সেটা বাস্তবায়িত করতে হবে। সেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। এ ছাড়া পরিবহন খাতের নেতা, মালিক এবং অনেকদিন ধরে এ খাতে যারা আছেন তাদের বেশ বড় সিন্ডিকেট রয়েছে। এই সিন্ডিকেট ভাঙা না গেলে, বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ যে হোঁচট খাবে তা খুবই স্বাভাবিক।

গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
ক্ষিণখানের মোল্লারটেক দোবাদিয়া এলাকায় শিশির তার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে বের হয়। মোটরসাইকেলটি চালানোর সময় পেছন থেকে একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা সেটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার কারণে...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর