‘মনে হচ্ছে এটাই শেষ ভোট’

আপডেট : ২৯ মে ২০২৪, ০৭:২০ পিএম

নাতনির হাত ধরে ভোট কেন্দ্রে হেঁটে আসেন ১০৫ বছর বয়সী শরিফা বিবি। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনশরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্ডা উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে নাতনি নারগিস আক্তারের হাত ধরে ভোট দিতে হেঁটে আসছিলেন ১০৫ বছরের শরিফা বিবি। বয়সের ভারে ন্যুব্জ এই বৃদ্ধা থর থর করে কাঁপছিলেন। 

নাতনি নারগিস আক্তার জানান, ভোট দিতে আসবেন বলে ভোরে ঘুম থেকে উঠে বসেছিলেন। ছোটবেলা থেকে দেখে এসেছেন ভোট উৎসব নিয়ে দাদির ভীষণ আগ্রহ।

কথা হয় শরিফা বিবির সঙ্গে। তিনি জানালেন, ভোট দিতে কেন্দ্রে আসতে তাঁর খুব ভালো লাগে। ভোট দিতে এলে পরিচিত অনেকের সঙ্গে দেখা হয়। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ থাকে। তাঁর ভাষায়, ভোট দিতে না এলে ভোটটা নষ্ট হবে। তাই কষ্ট করে ভোট দিতে এসেছেন তিনি।

শরিফা বিবি বলেন, ‘এখন বয়স হয়েছে, মনে হচ্ছে এটাই শেষ ভোট।’

ভোট দিতে কেন্দ্রে আসতে তাঁর খুব ভালো লাগে শরিফা বিবির। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনশরিফা বিবি শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্ডা এলাকার মৃত ছাদাই সরদারের স্ত্রী। তাঁর ৮ ছেলের মধ্যে তিনজন মারা গেছেন।  

সরেজমিনে ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, পুরুষের পাশাপাশি নতুন তরুণ ভোটার থেকে শুরু করে বয়োবৃদ্ধাদের ভিড়। কেউ নতুন শাড়ি পরে, কেউ সালোয়ার-কামিজ পরে ভোট দিতে এসেছেন। বিভিন্ন দলের প্রার্থীরা তাদের ভোটার নম্বর খুঁজে বের করে ভোট প্রদানে সহায়তা করছেন।

ডামুড্যা উপজেলার সিড্ডা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গোলাম সারোয়ার বলেন, ‘আমার কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৩৫৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক হাজার ১৮৯, মহিলা ভোটার সংখ্যা ১ হাজার ১৬৫ জন। দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রটিতে ভোট পরেছে ১৮ শতাংশ।’

ভোট দিতে ক্রেন্দ্রে ১০৫ বছরের শরিফা বিবি। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে শরীয়তপুরের ডামুড্যা ও গোসাইরহাট উপজেলায় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। দুই উপজেলার মোট ৮৮টি কেন্দ্রে ও ৭১৭ টি কক্ষে ইভিএমে ভোটগ্রহণ চলছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ম্যাজিস্ট্রেট, বিজিবি সদস্য ও র‍্যাবের টহল টিমসহ পুলিশ-আনসার মোতায়েন রয়েছে। দুইটি উপজেলায় চেয়ারম্যান পদে ৮জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ১০ জন প্রার্থী। দুই উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৮৩৮ জন। গোসাইরহাট উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান হয়েছেন এমদাদ হোসেন বাবলু মৃধা।

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর