বউয়ের সঙ্গে ঝগড়া, বেড়া ভেঙে পুকুরে পড়ে শাশুড়ির মৃত্যু

আপডেট : ১৩ জুন ২০২৪, ০৪:২৬ পিএম

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পারিবারিক কলহের জেরে পুত্রবধূর সঙ্গে ঝগড়া করছিলেন শাশুড়ি। ঝগড়ার একপর্যায়ে ঘরের বেড়া ভেঙে পাশের পুকুরে পড়ে মৃত্যু হয় শাশুড়ি হোসনে আরার (৪৫)। এঘটনার কয়েক ঘন্টা পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

বুধবার দিবাগত গভীর দিকে উপজেলার বোলতলী ইউনিয়নের সুরপাড়া এলাকায় এঘটনা ঘটে। এ ঘটনায় পুত্রবধু লিমা আক্তারকে (২৪) পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহত হোসনেআরা স্থানীয় মো. বাবুল শেখের স্ত্রী।  

স্থানীয়রা জানান, বুধবার রাত ১০ টার দিকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে পুত্রবধূ লিমা আক্তারের সাথে শাশুড়ি হোসনে আরার কলহ চলছিলো। পরে রাত ১২টার দিকে কলহের জেরে বউ-শাশুড়ি হাতাহাতিতে লিপ্ত হলে একপর্যায়ে দুজনই বসতঘর ভেঙ্গে ঘরের নিচে পুকুরে পড়ে যায়। এসময় লিমা কোনোমতে উপরে উঠতে পারলেও ডুবে যায় হোসনে আরা। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধারের জন্য চেষ্টা করেন। পরবর্তীতে লৌহজং ফায়ার সার্ভিসকে ফোন দিলে ফায়ার সার্ভিস রাত ৩টার দিকে মৃত অবস্থায় শাশুড়িকে পুকুর থেকে উদ্ধার করে। 

নিহতের মেয়ে নাসরিন বেগম বলেন, ‘বড় ভাই আরিফ শেখ প্রবাসে থাকায় ভাবী লিমা আক্তার পরকিয়ায় লিপ্ত ছিলেন। এর আগে বহুবার লিমার অবৈধ সম্পর্ক নিয়ে স্বামী ও শাশুরির সাথে ঝগড়া হয়েছিলো। সেই জেরে সুযোগ বুঝে আমার মাকে হত্যা করে পানিতে পড়ার নাটক সাজিয়েছে।’

এ বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, ‘পারিবার কলহের জেরে ঝগড়ার সময় তারা পানিতে পড়ে যাওয়ার খবর পেয়েছি। পরে ফায়ার সার্ভিস নিহতের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের শেষে পরিবারের কাছে হস্তান্তরের পক্রিয়া চলছে। মৃতু্র কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর