পিএসসির প্রশ্নফাঁস  

কুলি থেকে কোটিপতি আবেদ আলী

আপডেট : ১০ জুলাই ২০২৪, ০১:১৮ পিএম

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আওতাধীন ক্যাডার ও নন-ক্যাডারসহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ১৭ জনের একজন সৈয়দ আবেদ আলী জীবন। তিনি পিএসসির গাড়ি চালক ছিলেন। আবেদ আলী গ্রেপ্তার হওয়ার পর তাঁর গ্রামের বাড়ি মাদারীপুরের ডাসার এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, দরিদ্র পিতা-মাতার সন্তান আবেদ অভাবের কারণে মাত্র ৮ বছর বয়সেই ঢাকায় যান। বিভিন্ন সময় কুলির কাজ করতে হয়েছে তাঁকে। একসময় গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে। গাড়ি চালকের চাকরির পাশাপাশি জড়িয়ে পড়েন পিএসসির প্রশ্নফাঁস চক্রের সাথে। প্রশ্নফাঁসের সাথে জড়িত হয়ে বানিয়েছেন বিপুল সম্পদ। দামি বাড়ি-গাড়িতে বিলাসবহুল জীবনযাপন করেন আবেদ আলী ও তাঁর পরিবার। 

আবেদ আলী মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বেতলা গ্রামের মৃত আব্দুর রহমান মীরের ছেলে। এলাকায় তিনি মানুষের কাছে পরিচয় দিতেন শিল্পপতি হিসেবে। সেখানকার কেউ জানতেন না তিনি ড্রাইভারের চাকরি করেন। সবাই জানতেন আবেদ আলী সচিবালয়ে চাকরি করতেন। অবসর নেওয়ার পর তিনি ঢাকাতে রিয়েল স্টেট ব্যবসা করছেন।

বিপুল সম্পদ গড়ার পর আবেদ আলী নিজের বংশ পরিচয়ও মুছে ফেলেছেন বলে জানান স্থানীয়রা। মীর বংশের পরিবর্তে তিনি নামের আগে ‘সৈয়দ’ পদবী যুক্ত করেন।

আবেদ আলী। ছবি: ফেসবুক থেকে নেওয়াগত কয়েক বছর ধরে এলাকায় প্রচুর দান ও সেবামূলক কাজ শুরু করেন আবেদ। তাঁর লক্ষ্য ছিল উপজেলা পরিষদের চেয়ারম্যান হবেন। এ জন্য প্রচারণাও করেন। স্থানীয়দের ভাষ্য, কোটি টাকার গাড়িতে চড়ে গণসংযোগ করেন আবেদ আলী ও তাঁর ছেলে সোহানুর রহমান সিয়াম। 

আবেদ আলী তাঁর গ্রামের বাড়িতে কোটি টাকা খরচ করে বিলাসবহুল বাড়ি বানিয়েছেন। বাড়ির পাশে নির্মাণ করেছেন মসজিদ। এ ছাড়া রাস্তার পাশে সরকারি জমি দখল করে গরুর খামার ও মার্কেট নির্মাণ করছেন বলে জানা গেছে। উপজেলার পান্তাপাড়া ও পূর্ব বোতলা গ্রামে কিনেছেন বিপুল সম্পদ। স্থানীয়রা জানান, ঢাকায়ও আবেদের একাধিক বাড়ি রয়েছে। কুয়াকাটায় রয়েছে ‘থ্রি স্টার’ হোটেল। 

আবেদ আলীর গ্রামের বাড়ি। ছবি: ফেসবুক থেকে নেওয়াএদিকে আবেদ আলীর অবৈধ সম্পদের বিষয়ে উপজেলা প্রশাসন অনুসন্ধান শুরু করবে বলে জানিয়েছেন মাদারীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ ছাড়া দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি নিয়ে কেউ অভিযোগ দিলে প্রধান কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে অভিযুক্তর বিরুদ্ধে অনুসন্ধান করা হবে।

রাজধানীর পল্লবী থানার একটি মামলায় আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার রাজধানীর ইসিবি চত্বর থেকে তাকে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর