কাঁঠাল নিয়ে বিবাদে মেয়েকে কুপিয়ে হত্যা করলেন বাবা 

আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৮:৩৭ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় কাঁঠাল নিয়ে বিবাদের জেরে নিজের মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ওই ব্যক্তি পলাতক রয়েছেন।

নিহত স্মৃতি আক্তার (২৫) উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া গ্রামের সারফুদ্দিন খানের মেয়ে। 

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, অভিযুক্ত সারফুদ্দিনের চার ছেলে ও এক মেয়ে রয়েছে। বৃহস্পতিবার সকালে তাঁর স্ত্রী ও মেয়ে স্মৃতি গাছের কাঁঠাল পাড়তে যায়। এসময় সারফুদ্দিন তাঁদের গাছ থেকে কাঁঠাল পাড়তে নিষেধ করেন।  নিষেধ উপেক্ষা করে কাঁঠাল পাড়তে  গেলে সারফুদ্দিনের সঙ্গে তাঁদের ঝগড়া হয়।

এসময় তিনি ক্ষিপ্ত হয়ে হাতে থাকা দা দিয়ে মেয়ে স্মৃতিকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ভিডিও দেখুন:এ ব্যাপারে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া বলেন, নিহত স্মৃতির গলা ও চোয়ালে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর অভিযুক্ত সারফুদ্দিন পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারে অভিযান পরিচালনাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ঢালের পকেট গেটের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর