ফরিদপুরে ৩ সাংবাদিকের উপর হামলার অভিযোগ

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৮:৪৫ পিএম

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে উঠা অনিয়মের অভিযোগের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ৩ সাংবাদিকে বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলার ভাষানচর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

জানা যায়, এই ঘটনায় হামলার শিকার হয়েছেন– দৈনিক মানবকন্ঠের সদরপুর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন মাইটিভির প্রতিনিধি শফিকুল ইসলাম জনি ও দৈনিক ভোরের পাতার প্রতিনিধি আরিফুজ্জামান হিমন।

হামলার শিকার সাংবাদিক মিজানুর রহমান বলেন, ‘সোমবার উপজেলার ভাষানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম কাউসার ও সচিব তামান্না আক্তারের বিরুদ্ধে ঐ ইউনিয়ন পরিষদ সদস্যদের করা অভিযোগের ভিত্তিতে সংবাদ সংগ্রহে গেলে চেয়ারম্যানের নেতৃত্বে স্থানীয় তিন সংবাদ কর্মীর উপর অতর্কিত হামলা চালায় চেয়ারম্যানের ভাড়াটে সন্ত্রাসীরা।’ 

তিনি জানান, চেয়ারম্যানের ও সচিবের কাছে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানতে চাইলে চেয়ারম্যান কাউকে ফোন করেন। এরপরই সেখানে বেশ কয়েকজন যুবক এসে হাজির হয়। তারা প্রথমে জেরা করে, এক পর্যায়ে হামলা চালিয়ে মারপিট করে।

মিজানুর রহমান আরও বলেন, হামলার বিষয়টি উপজেলা ও জেলার প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতাদের জানানো হয়েছে। 

এই বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত চেয়ারম্যান শেখ গোলাম কাউসার হামলার সাথে তার জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘কে কাকে মারছে জানতে চাইলে তিনি তাদের পরিচয় জানাতে পারেননি।’

সদস্যদের অভিযোগের বিষয়ে তিনি জানান, এই বিষয়টি সমাধান করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ জুন ইউনিয়ন পরিষদ সচিব ও চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও নানা অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন ওই ইউনিয়ন পরিষদের ৮ জন ইউপি সদস্য।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর