সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ভাই-বোনসহ ৯২ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১১:১৩ এএম

কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাই মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল হক নূরু, বোন মিঠামইন উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আছিয়া আলম, ভাতিজা মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফ কামালসহ ৯২ জনকে আসামি করে দুটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাত আরও শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

গত ৫ আগস্ট দুপুরে বিএনপি নেতা-কর্মীদের বিজয়মিছিলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলার অভিযোগ এনে ১৭ আগস্ট মামলা দুটি করেন মিঠামইন উপজেলা যুবদলের আহ্বায়ক ইমরান হোসেন (জেরি) এবং উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলমের (জাহাঙ্গীর) ভাতিজা ফারহান সিকদার। প্রথম মামলায় ৪৭ জন এবং দ্বিতীয় মামলায় ৪৫ জনের নাম উল্লেখ করা হয়।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব মামলা দুটির তথ্য নিশ্চিত করেছেন।

প্রথম মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বিকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবরে মিঠামইন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিজয়মিছিল বের করেন। মিছিলটি বিএনপি কার্যালয়ের সামনে আসার পরই বিপরীত দিক থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা চালান। এসময় মিঠামইন উপজেলা যুবদলের আহ্বায়ক ইমরান হোসেনসহ অনেক নেতা-কর্মী আহত হন।

দ্বিতীয় মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওই দিন বিএনপির মিছিলে হামলা চালিয়ে ফেরার পথে আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলমের বড় ভাই শাহরিল আলমের পাঁচফোড়ন নামের খাবারের হোটেলে প্রবেশ করে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করেন। এসময় শাহরিল আলমকে মারধর করে ক্যাশ থেকে ৩ লাখ ৩০ হাজার টাকা নিয়ে যান হামলাকারীরা।

আসামিরা পলাতক থাকায় এ দুটি মামলায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে, গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি আহসান হাবিব।

রাষ্ট্রদ্রোহ মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক রাকিবুল হাসানের আবারও ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...
কিশোরগঞ্জের বাজিতপুরে ঝর্ণা আক্তার নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁর স্বামী ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
গাজীপুরে গাড়ি চাপায় মা ও তার সাড়ে তিন বছরের মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় (ঢাকা সিটি বাইপাস মহাসড়কে) এ দুর্ঘটনা ঘটে।
যে কোনো মূল্যে নদী ও খালের বেদখল জমি সরকার পুনরুদ্ধার করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। রোববার খাল পুনরুদ্ধার প্রকল্পের অংশ হিসেবে রাজধানীর জিরানি খাল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান,...
হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চায়না রাইফেলের ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটাই ছিল তাঁর প্রথম সফর।
নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর