নামাজ পড়ার সময় বৃদ্ধাকে ছুরিকাঘাতে ‘হত্যা’ 

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১০:৩২ পিএম

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে ছুরিকাঘাতে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের বালাকান্দি এলাকায় এ ঘটনায় পান্না বেগম নামের এক শিক্ষিকা আহত হয়েছেন। 

নিহত লুৎফা বেগম (৭৫) চরসেনসাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বালার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নিজ ঘরে একটি প্লাস্টিকের চেয়ারে বসে মাগরিবের নামাজ আদায় করছিলেন চরসেনসাস ইউনিয়নের বালাকান্দি এলাকার লুৎফা বেগম। এমতাবস্থায় পেছন থেকে প্রতিবেশী স্থানীয় তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষিকা পান্না বেগম (৩২) নামে এক নারী তাঁর গলায় ছুরিকাঘাত করলে গভীর ক্ষত করে। তখন লুৎফার ছেলের বউ আফরোজা বেগম পান্নাকে দেখে ফেললে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। স্থানীয় লোকজন চলে এলে পান্না বেগম তাঁর নিজের গলায় ছুরি দিয়ে আঘাত করে আহত হন। পরে স্থানীয়রা তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার আসল রহস্য উদঘাটন করার চেষ্টা করছে পুলিশ। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বালাকান্দি এলাকার মাহাবুব বালা বলেন, ‘ঘরে ঢুকে দেখি আমার কাকি (লুৎফা বেগম) রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আর পান্না পাশে চুপ করে শুয়ে আছে। পরে আমি চিৎকার করে বাইরে চলে যাই। পরে জানতে পারি, পান্না বেগম এই ঘটনা ঘটিয়েছে। তদন্তপূর্বক আমি হত্যার বিচার দাবি করছি।’ 

শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম ফোনকলে বলেন, চরসেনসাস ইউনিয়নের রফিকুল ইসলাম বালার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তিনিই হত্যাকাণ্ডটা ঘটিয়েছেন। ঘটনাস্থলে থানা পুলিশ তদন্ত করছে। এখনো কোনো মামলা হয়নি।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর