রাস্তার পাশ থেকে উদ্ধার ১২৩ ককটেল করা হলো নিষ্ক্রিয়

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৮:০২ পিএম

শরীয়তপুরের ডামুড্যাতে একটি সড়কের পাশে ১০ ব্যাগে ১২৩টি ককটেল উদ্ধার করে বিস্ফোরিত করলো ডিএমপি পুলিশের বোম ডিস্পোজাল ইউনিট। আজ সোমবার সন্ধ্যায় ককটেল উদ্ধার করে একটি খোলা মাঠে নিষ্ক্রিয় করে উদ্ধারকারী দলের সদস্যরা। 

এর আগে সকালে উপজেলার ধানকাটি ইউনিয়নের উত্তর আকালবরিশ এলাকায় এ ব্যাগগুলো পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন স্থানীয়রা।

পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলার আকালবরিশ এলাকায় ১০ টি হাতব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এসময় দুটি ব্যাগের ভেতরে বেশ কিছু ককটেল বের হয়ে থাকলে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পরবর্তীতে বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হলে সেনাবাহিনীর একটি বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরে সন্ধ্যায় ঢাকা ডিএমপি পুলিশের বোম ডিস্পোজাল ইউনিটের একটি বিশেষ টিম ঘটনাস্থলে এসে ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেন।

ভেদরগঞ্জ সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান বলেন, ‘কিছু দুষ্কৃতকারীরা রাস্তার পাশের ঝোপঝাড়ে ককটেল ভর্তি দশটি ব্যাগ রেখে চলে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থালে আসে। পরে এলাকাটা নিরাপত্তার বেষ্টনীতে রাখা হয়। পরে ঢাকা ডিএমপি পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের বোম ডিস্পোজাল ইউনিট এসে ব্যাগগুলো উদ্ধার করে এবং ব্যাগের মধ্যে ১২৩টি ককটেল পাওয়া যায়। পরে ৩০০ গজ দূরে বোম ডিস্পোজাল ইউনিট নিরাপদ স্থানে নিয়ে ককটেলগুলো বিস্ফোরিত করে।’

দুষ্কৃতকারীরা কি উদ্দেশ্যে ককটেলগুলো ফেলে গেছে এবিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর