সৎ মায়ের ‘বর্বরতায়’ মৃত্যুর দুয়ারে শিশু

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৭:৩৬ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে সৎ মায়ের বিরুদ্ধে ৬ বছর বয়সের এক শিশুর যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার শিশুটিকে রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। মঙ্গলবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। 

এ ঘটনায় শিশুটির দাদা বাদী হয়ে গত শুক্রবার কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে ওই দিনই অভিযুক্ত সৎ মাকে গ্রেপ্তার করে পুলিশ।

শিশুটির বাবা জানান, প্রথম স্ত্রীর মৃত্যুর পর ৭ মাস আগে তিনি দ্বিতীয় বিয়ে করেন। তিনি বলেন, বৃহস্পতিবার আমি ও আমার মা হাসপাতালে ভর্তি ছোট বোনকে দেখতে গিয়েছিলাম। বাসায় ফেরার পর আমার সন্তানের ঘটনা জানতে পারি। আমার ছয় বছরের শিশুটি তার দাদিকে জানায়, তার সৎ মা তার যৌনাঙ্গের ভিতরে আঙ্গুল দিয়ে ক্ষতবিক্ষত করেছে। কোনভাবেই রক্তপাত বন্ধ হচ্ছিল না। পরে আমরা সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আমাদেরকে ঢাকা মেডিকেলে পাঠায়।’ 

ভুক্তভোগী শিশুটির চাচা বলেন, ‘সৎ মা জানিয়েছে, ঘুমিয়ে থাকার সময় তার (শিশু) যৌনাঙ্গে তেলাপোকা ঢুকলে সে সেটি বের করে দেয়। পরে আমার ভাতিজির কাছ থেকে জানতে পারি, সে (সৎ মা) তার যৌনাঙ্গে আঙ্গুল দিয়ে অনেক ব্যথা দিয়েছে। শিশুটি এত ছোট, কি এমন ক্ষতি করেছে যে তার সাথে এই অন্যায় এবং জঘন্য কাজটি করতে হলো। আমরা তার কঠিন শাস্তি চাই।’

এ বিষয়ে অভিযুক্ত সৎ মা কারাগারে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। 

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, বিষয়টি টাঙ্গাইলের কালিহাতী থানা পুলিশকে জানানো হয়েছে।

রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর