মিঠামইনে নির্মাণ হচ্ছে সাবমারসিবল সড়ক, বিকশিত হবে জীবনমান-পর্যটন শিল্প

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১১:৫০ এএম

কিশোরগঞ্জ জেলার মিঠামইনে হাওরাঞ্চলে নির্মাণ হচ্ছে সাড়ে ১১ কিলোমিটার সাবমারসিবল সড়ক। কাজ শেষ হলে হাওরের সঙ্গে জেলা শহরের সরাসরি নিরবচ্ছিন্ন চলাচল সম্ভব হবে। হাওরবাসীর আশা, সড়কটির নির্মাণকাজ শেষ হলে বদলে যাবে জীবনমান, বিকশিত হবে পর্যটন শিল্পও।

কিশোরগঞ্জের মিঠামইনের চারিগ্রাম থেকে আটপাশা হয়ে ইটনা উপজেলার জয়সিদ্ধি পর্যন্ত নির্মাণ হচ্ছে সাড়ে ১১ কিলোমিটার দীর্ঘ সাবমারসিবল সড়ক।

হাওর এলাকায় নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ নিশ্চিত করার লক্ষ্যে ২০২৩ সালের জুনে শুরু হয় সড়কের নির্মাণ কাজ। হাওরের অলওয়েদার সড়ক হয়ে জেলা শহরের সঙ্গে যুক্ত হবে সড়কটি। যা চালু হলে বদলে যাবে মিঠামইন ও ইটনা উপজেলার প্রত্যন্ত এলাকার মানুষের জীবনযাত্রা। সচল হবে অর্থনীতির চাকাও।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমরা কোনোদিন কল্পনা করিনি এখান থেকে পাকা রাস্তা হবে। রাস্তা নির্মাণের কাজ শেষ হলে আমাদের অনেক উপকার হবে।’

আরেক বাসিন্দা বলেন, ‘এই রাস্তা হওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে। শাক-সবজি-ধান কৃষি ফসল শহরে নিয়ে বেচতে পারি দ্রুত। আমাদের রাস্তা ছিল না। রোগী নিয়ে নৌকায় করে অনেক সময় লাগত হাসপাতালে যেতে। এখন অল্প সময়ে গাড়ি দিয়ে হাসপাতালে যাওয়া যাবে।’

এরইমধ্যে সড়কের অর্ধেক কাজ শেষ হয়েছে। বাকি কাজও চলছে দ্রুত গতিতে। নির্ধারিত মেয়াদের আগেই কাজ শেষ করার আশ্বাস দিয়েছে এলজিইডি।

কিশোরগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী আমিরুল ইসলাম বলেন, ‘এই হাওরে প্রথম রাস্তাটি নির্মাণ করছি। এই রাস্তার প্রত্যেকটি মেটেরিয়াল বিশেষ করে রড, সিমেন্ট, বালু, পাথর আমরা ল্যাবরেটরীতে টেস্ট করে সর্বোচ্চ মান রাখার চেষ্টা করছি। কাজের গুণগত মানের ব্যাপারে কোনো আপোষ নেই। সর্বোচ্চ গুরুত্ব দিয়েই কাজটি শেষ করব। নির্ধারিত সময়ের আগেই কাজটি শেষ করতে পারব। কাজটি সমাপ্ত হলে হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পুরণ হবে। এবং চলাচলের দ্বার খুলবে।’

১৪ কোটি টাকা ব্যয়ে সড়কটির নির্মাণ কাজ ২০২৫ সালের জুন মাসে শেষ হওয়ার কথা রয়েছে।

কিশোরগঞ্জের বাজিতপুরে ঝর্ণা আক্তার নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁর স্বামী ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া এলাকা যেন মরণ ফাঁদ। গত তিন মাসে এই সড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৭ জন। আহত হয়েছে অর্ধশতাধিক। স্থানীয়দের আভিযোগ, ট্রাক-বাসের বেপরোয়া গতি এবং...
কিশোরগঞ্জে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা শহরের পুরাতন থানা এলাকায় আব্দুস সামাদ প্লাজার পাঁচতলায় এই দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চায়না রাইফেলের ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটাই ছিল তাঁর প্রথম সফর।
নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর