পর্যটকের অপেক্ষায় প্রস্তুত সেন্টমার্টিন

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম

দীর্ঘ অপেক্ষার পর আবারও পর্যটকদের পদচারণায় মুখরিত হতে যাচ্ছে একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। আগামীকাল বৃহস্পতিবার থেকে কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকে জাহাজ চালুর প্রস্তুতি নিয়েছেন ব্যবসায়ীরা। দিনে প্রায় সাড়ে তিন হাজার পর্যটক পরিবহনের পরিকল্পনা থাকলেও এখনো মেলেনি চূড়ান্ত ছাড়পত্র। নুনিয়াছড়া ঘাটের সক্ষমতা নিয়েও প্রশ্ন ট্যুর অপারেটরদের। 

নীল জলরাশি আর প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা দ্বীপ, সেন্টমার্টিন। পরিবেশ সংরক্ষণে কড়াকড়ির কারণে ২০২৫ সালে পর্যটক কম যাওয়ায় লোকসানে পড়েন স্থানীয় ব্যবসায়ীরা। তবে এবার নিয়ম কিছুটা শিথিল করে দ্বীপে রাতে থাকার সুযোগ দেয়ায় আশার আলো দেখছেন পর্যটনসংশ্লিষ্টরা। 

কক্সবাজার শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘নুনিয়াছড়া ঘাট থেকে প্রতিদিন ৮-১০টি জাহাজে সাড়ে তিন হাজার পর্যটক পরিবহনের পরিকল্পনা রয়েছে। তবে, বৃহস্পতিবার থেকে যাত্রা শুরুর কথা থাকলেও চূড়ান্ত ছাড়পত্র না মেলায় রয়েছে অনিশ্চয়তা।’ 

কক্সবাজার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার কামাল বলেন, ‘নুনিয়াছড়া ঘাট পর্যটক ও জাহাজের চাপ সামলাতে সক্ষম নয়। হিমছড়ি থেকেও জাহাজ চলাচলের অনুমতি দরকার।’

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকী বলেন, ‘পরিবেশ রক্ষায় এবারও ট্রাভেল পাস নেয়াসহ নানা বিধিনিষেধ বহাল থাকবে।’

চলতি মৌসুমে প্রায় চার লাখ পর্যটক সেন্টমার্টিন যাবেন বলে আশা ব্যবসায়ীদের। 

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননকালে ভূগর্ভ থেকে গ্যাস উদগীরণের পর তাতে আগুন ধরে গেছে। গত ২৭ অক্টোবর জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু-সংলগ্ন এলাকায় নলকূপ খননের সময় প্রায় এক হাজার ফুট...
কক্সবাজারের ইনানীর গভীর নলকূপের আগুন এখনো নেভানো সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির নিচের গ্যাস থেকেই আগুনের ঘটনা ঘটেছে। এরই মধ্যে নমুনা সংগ্রহ করেছে বাপেক্স। এদিকে, আগুন নিয়ন্ত্রণে...
কক্সবাজারের ইনানীতে নলকূপ স্থাপনের সময় মাটির নিচ থেকে বের হওয়া গ্যাসের আগুন এখনো নেভানো যায়নি। বড় দুর্ঘটনার আশঙ্কায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খুঁড়তেই নিচ থেকে গ্যাস বের হতে থাকে। এ সময় সেখানে আগুন জ্বলে ওঠে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী চরমপন্থী সর্বহারা দলের সদস্যদের দেওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৪৫ জনে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ...
ইরানে ফের হামলা চালালে এবার আরও দীর্ঘ ও ভয়াবহ যুদ্ধের মুখোমুখি হতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে-এমনই হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির সামরিক কর্মকর্তাদের দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা বাড়ানোর...
সুনামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। প্রায় দফা দফায় দুই ঘণ্টা সংঘর্ষের পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ বুধবার সকালে মাটিয়াপুর ও হালিমপুর...
লোডিং...
```html ```

এলাকার খবর