‘শেখ হাসিনার জন্য ১৮ কোটি বাংলাদেশির বিরুদ্ধে দাঁড়িয়েছে ভারত’

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩ পিএম

ভারত শেখ হাসিনার সঙ্গে বন্ধুত্ব টিকিয়ে রাখতে ও আওয়ামী লীগের খুশির জন্য বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. আসাদুজ্জামান রিপন। শনিবার দুপুরে মুন্সিগঞ্জের লৌহজংয়ে উপজেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান রিপন বলেন, ‘ভারতে বসে, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে, নতুন করে দেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য নানা ষড়যন্ত্র ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। ফলে তৃণমূল থেকে ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তি রুখে দেওয়ার আহ্বান জানাই।’

সু-সময়ে দলে ভিড় করা সুবিধাবাদীদের আর কখনোই বিএনপিতে ঠাঁই হবে না জানিয়ে আসাদুজ্জামান রিপন বলেন, ‘বিএনপির নাম ভাঙিয়ে কেউ দখলবাজি, চাঁদাবাজি কিংবা ফিটিংবাজি করলে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না।’

এসবের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থানের কথা জানিয়ে এই নেতা বলেন, ‘৫ আগস্ট সরকার পতনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার নতুন দিগন্তের সূচনা হয়েছে। ফলে অতীতের মতো দলীয় অপকর্ম মানুষ আর দেখতে চায় না। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে, প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করতে, সুশাসন প্রতিষ্ঠা করা জরুরি।’

বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, ‘শিগগিরই তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে মানুষের গঠনতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, মানুষের ভোটে নির্বাচিত নতুন সরকার গঠন করা হবে। কারণ বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। অন্য কোনো শক্তির কাছে বাংলাদেশের মানুষ আর মাথা নত করবে না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা বিএনপি বিভিন্ন সংগঠন ও অঙ্গ সংগঠনের তৃণমূল নেতাকর্মীরাসহ স্থানীয় নানা শ্রেণি–পেশার মানুষ। এর আগে সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে দলীয় নানা ব্যানার ফেস্টুন হাতে মিছিল নিয়ে এসে সভায় যোগ দেন বিএনপি নেতাকর্মীরা। পরে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির বিভিন্ন সংগঠনের তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মী।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর