নিখোঁজের ৫ দিন পর নদীতে মিলল ‘স্কুলছাত্র অয়নের’ লাশ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:২৫ পিএম

নরসিংদীর বেলাবতে আড়িয়াল খাঁ নদে ভেসে উঠল এক কিশোরের লাশ। রোববার বিকেলে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের দীঘলদিকান্দি এলাকার আড়িয়াল খাঁ নদে লাশটি ভেসে ওঠে বলে জানায় পুলিশ ও স্থানীয়রা। পরিবারের পক্ষ হতে লাশটি নিখোঁজ ১২ বছর বয়সী স্কুলছাত্র অনয় চন্দ্র মোদকের বলে দাবি করা হলেও পুলিশ বলছে, ডিএনএ টেস্টের আগে নিশ্চিত হওয়া যাবে না লাশটি কার।

অনয় চন্দ্র মোদক বেলাব উপজেলার বেলাব মাটিয়াল পাঁড়া গ্রামের গৌরাঙ্গ চন্দ্র মোদকের ছেলে। সে বেলাব পাইলট সরকারি মডার্ন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। অয়ন পাঁচদিন আগে নিখোঁজ হয়।

জানা যায়, অনয় নিখোঁজের পর অজ্ঞাত নম্বর থেকে তাকে অপহরণ করা হয়েছে দাবি করে চাওয়া হয় এক লাখ টাকা মুক্তিপণ। তাদের কথামতো মুক্তিপণের এক লাখ টাকাও দেওয়া হয় অপহরণকারীদের।

নিখোঁজ কিশোরের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ জানুয়ারি সন্ধ্যায় অনয় চন্দ্র মোদক মাটিয়াল পাঁড়া নিজ বাড়ি থেকে শিক্ষা উপকরণ কিনতে বেলাব বাজারে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ওই দিন রাতেই বেলাব থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ১৬ জানুয়ারি সাধারণ ডায়েরিটি মামলায় রুপান্তরিত হয়।

এদিকে অনয় নিখোঁজের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজ হওয়া নিয়ে লেখালেখির পর অজ্ঞাত নম্বর থেকে অনয়ের পরিবারের নম্বরে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণও চাওয়া হয়। তাদের কথামতো বিকাশের মাধ্যমে দেওয়া হয় এক লাখ টাকা মুক্তিপণ। পরে পুলিশ অপহরণকারীদের মোবাইল নম্বর ট্র্যাকিং করে তাদের অবস্থান দেখতে পায় বরিশালের ভোলায়।

এ সংবাদ লেখার সময় পর্যন্ত বেলাব থানা পুলিশের একটি দল অনয়কে উদ্ধারের জন্য বরিশালের ভোলায় অবস্থান করছে বলে জানা গেছে। তাঁরা একজনকে আটকও করেছেন বলে জানান। 

রোববার বিকেলে নিখোঁজ অনয়ের গ্রামের পাশের গ্রাম বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের দীঘলদিকান্দি এলাকার আড়িয়াল নদে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, পিবিআই, সিআইডি, ডিবির সদস্যরা। অনয়ের পরিবারের দাবি, এটি হত্যাকাণ্ড। তারা অনয় হত্যার সঙ্গে জড়িতদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নিখোঁজ অনয়ের চাচাতো ভাই পলাশ মোদক বলেন, ‘অনয় নিখোঁজ হওয়ার পরে আমরা বিভিন্ন জায়গায় খোজাখুঁজি করে তার খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করি। নিখোঁজের সংবাদ পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করলে একটি অজ্ঞাত নম্বর থেকে আমাদের ফোন করে জানানো হয়, তারা অনয়কে অপহরণ করেছে।
তাদের কথামতো অনয়কে জীবিত পাওয়ার আশায় কয়েক দফায় বিকাশের মাধ্যমে এক লাখ টাকাও দিয়েছি। কিন্তু অনয়কে জীবিত পাইনি, পেয়েছি মৃত অবস্থায়। তারা অনয়কে হত্যা করেছে।’

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, নদীতে ভাসমান মরদেহের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। নিখোঁজের স্বজনরা ধারনা করছেন, এটি অনয়ের মরদেহ। মরদেহটি বিকৃত হওয়ায় নিশ্চিত করে পরিচয় বলা যাচ্ছে না। মরদেহের সুরতহাল ও ডিএনএ পরীক্ষার পর জানা যাবে এটি অনয়ের মরদেহ কি না।

‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব না মেলায় নতুন করে প্রশ্ন তুলেছেন নিহতদের স্বজন ও...
একের পর এক দুর্ঘটনায় রীতিমতো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে ঢাকা-সিলেট মহাসড়ক। গত ১৫ দিনে মহাসড়কের শুধু সিলেট অংশে ঝরেছে ২৩ প্রাণ। আর ছয় মাসে মারা গেছেন শতাধিক মানুষ। হাইওয়ে পুলিশের মতে, বেহাল সড়ক,...
কক্সবাজার সমুদ্র সৈকতে বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভুঁইয়ার দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। জনস্বার্থে হিউম্যান রাইটস...
চালু হলো ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর ও আশুলিয়া প্রান্তের সার্ভিস লেন। কোনো টোল ছাড়াই চলবে যানবাহন। বুধবার লেন দুটি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পুরো প্রকল্পের...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর- সিআইআইডি'র ধারাবাহিক অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের বিদেশি পণ্য আটক...
প্রবাসী আয়ে প্রবৃদ্ধি ভালো থাকায় বৈদেশিক মুদ্রার মজুত ধরে রাখা গেলেও বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরির পথে বড় বাধা জ্বালানি সংকট ও অনিশ্চিত পরিবেশ। আজ বুধবার অর্থনীতির চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে রাজধানীতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর