নারায়ণগঞ্জে পুলিশ হত্যা মামলায় মূল অভিযুক্ত গ্রেপ্তার ৬

নারায়ণগঞ্জে পুলিশ সদস্য আনোয়ার মোল্লা হত্যা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় মূল হোতা ডেভিড দৌড়ে পালাতে গেলে পুলিশের গুলিতে আহত হন। এ ঘটনায় পুলিশের দুইজন উপ-পরিদর্শক নন্দন ও রফিক আহত হন বলে জানায় পুলিশ।

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পিএম

নারায়ণগঞ্জে পুলিশ সদস্য আনোয়ার মোল্লা হত্যা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় মূল হোতা ডেভিড দৌড়ে পালাতে গেলে পুলিশের গুলিতে আহত হন। এ ঘটনায় পুলিশের দুইজন উপ-পরিদর্শক নন্দন ও রফিক আহত হন বলে জানায় পুলিশ।

আজ বুধবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন অভিযানে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পুলিশ হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড, তার ভাই আব্দুল্লাহ, সহযোগী সামাদসহ চারজনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে ডেভিড পালাতে গেলে গুলি করলে তার পায়ে বিদ্ধ হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এছাড়া, এসআরবির পৃথক আরেকটি দল আদর ও আজাদ নামে আরও দুজনকে গ্রেপ্তার করেছে বলে জানান হাসিনুজ্জামান।

পুলিশ কর্মকর্তা হাসিনুজ্জামান বলেন, পুলিশ ও এসআরবির টিম অভিযান চালিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ফতুল্লা থানার দেওভোগ, নাগবাড়িসহ আশেপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে পরে বিস্তারিতভাবে জেলা পুলিশ সুপার সাংবাদিকদের ব্রিফিং-এর মাধ্যমে জানাবেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

‎এর আগে, গত ২২ নভেম্বর রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সাদা পোশাকে ওয়ারেন্টের তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির কনস্টেবল আনোয়ার মোল্লা। এ ঘটনায় পরদিন ফতুল্লা মডেল থানায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়।

মাদারীপুরে বিষধর সাপের দংশনে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসার আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। 
‘টিচার্স একাডেমিক সোসাইটি ফর ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, অ্যান্ড কালচার’ (টিএএসএলএলসি) নিবন্ধিত একাডেমিক সংগঠন হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ ইউনাইটেড সিএনজি পাম্পের সামনে একটি বাসের ধাক্কায় মাসুম মিয়া (৪০) নামের অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার যাত্রী বশির (৩৩), রুবেল (৩১) ও আলামিন (৩০)...
রাজধানীর ধানমন্ডির কাঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ শামসুন্নাহার বেগম (৫০) নামের আরও একজন মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনই মারা গেলেন।
ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। জানুয়ারি পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অর্থায়ন রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সংঘাত...
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের মান যাচাই করে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।
লোডিং...

এলাকার খবর