রাজবাড়ীতে মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে আইনজীবী নিহত

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১১:৩৯ এএম

রাজবাড়ীতে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাই‌কেলে থাকা এক শিক্ষানবিশ আইনজীবী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল মন্ডল পাংশা উপজেলার কুড়াপাড়া এলাকার নাজিমউদ্দিন মন্ডলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রশিদ।

পু‌লিশ জানায়, মঙ্গলবার বিকেলে শিক্ষানবিশ আইনজীবী জুয়েল মন্ডল ও রেজাউল একটি মোটরসাইকেলে করে রাজবাড়ী থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। তারা সোনাপুর মোড় এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী দুজন গুরুতর আহত হন।

প‌রে স্থানীয়রা উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জু‌য়ে‌লের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তা‌কে ফ‌রিদপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপা‌লে নি‌য়ে যাওয়া হয়। সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। আহত রেজাউল কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চি‌কিৎসাধীন। এদিকে ঘটনার পরপরই বা‌সটি পা‌লি‌য়ে যায়।

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ঢালের পকেট গেটের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর