গাজীপুরে বাধার মুখে বন্ধ ‘আপন দুলাল’ নাটকের মঞ্চায়ন শনিবার

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১০:৫৬ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় ‘আপন দুলাল’ নামে একটি নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। কিন্তু স্থানীয় মসজিদ কমিটির সভাপতি ও ইমামের বাধার মুখে তা পণ্ড হয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ফেইসবুকে তীব্র প্রতিক্রিয়া জানায় নেটিজেনরা।

সুধী মহলের ক্ষোভের মুখে অবশেষে শনিবার মঞ্চস্থ হচ্ছে ‘আপন দুলাল’। বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক। তবে ভুল বোঝাবুঝির কারণে এমনটি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বিএনপি নেতারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে ‘আপন দুলাল’ নাটকের মঞ্চায়ন হওয়ার কথা ছিল। এজন্য মাসখানেক ধরে রিহার্সেল চলছিল এবং এটি ছিল ৫২ বছর ধরে আয়োজিত অনুষ্ঠানের ধারাবাহিক একটি অংশ। প্রতি বছর সংস্কৃতিকর্মীদের আয়োজনে রানীগঞ্জ উদয়ন সংঘ স্থানীয় মাঠে নাটক, গীতিনাট্য, পালাগানের মঞ্চায়ন হয়ে আসছে। এবার ছিল তাদের ৫২তম আসর।

এ বিষয়ে স্থানীয় নাট্যকর্মী খন্দকার শাহাদাত হোসেন বলেন, ‘গত বুধবার (২ এপ্রিল) রাতে তারা (নাট্যকর্মীরা) রানীগঞ্জ বাজারে বসেছিল, তখন রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম মো. আজিজুল হক, মসজিদের সভাপতি মো. সিরাজুল ইসলাম এবং কয়েকজন মুসল্লি তাদের কাছে এসে নাটকটির মঞ্চায়ন বন্ধ করতে বলে। এরপর, বৃহস্পতিবার সকালে নাটকের জন্য তৈরি মঞ্চ ও প্যান্ডেলটি ডেকোরেটরের লোকজন এসে খুলে নিয়ে যায়।’

বাধার বিষয়ে রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম মো. আজিজুল হক সাংবাদিকদের বলেন, ‘সমাজে একটি খারাপ প্রভাব পড়ার আশঙ্কায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা নাটক আয়োজক কমিটিকে সেটি অনুষ্ঠিত না করার জন্য অনুরোধ করেন। তারা সমাজের ভালোর জন্য শেষ পর্যন্ত নাটকটি অনুষ্ঠিত না করার সিদ্ধান্ত নেন। এটি শুধুমাত্র তার বা মুসল্লির পক্ষ থেকে একক সিদ্ধান্ত ছিল না, বরং এটি একটি সম্মিলিত সিদ্ধান্ত ছিল।’

এদিকে, নাটক মঞ্চস্থ না হওয়ায় স্থানীয় বাসিন্দা ও নেটিজেনদের মধ্যে তিব্র ক্ষোভ দেখা দেয়। দিনভর চলে নানা সমালোচনা। পরে এ নিয়ে বৃহস্পতিবার বিকেলে কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে একটি বৈঠক বসে। বৈঠকে বাধাদানকারী পক্ষের সঙ্গে উদয়ন সংঘের নাট্যকর্মীরা উপস্থিত ছিল। বৈঠকে আগামী শনিবার পূর্ব নির্ধারিত মাঠে আপন দুলাল মঞ্চস্থের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে কয়েকটি গণমাধ্যমে এ নিয়ে প্রকাশিত সংবাদ অতিরঞ্জিত বলে মন্তব্য করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান বলেন, ‘নাটক মঞ্চস্থ হওয়া নিয়ে কয়েকটি গণমাধ্যম অতিরঞ্জিত খবর প্রকাশিত হয়েছে। মূলত নাটকের সমন্বয়কদের সঙ্গে স্থানীয় লোকজনের ভুল বোঝাবুঝির কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখন আয়োজকরা চাইলে নাটক মঞ্চস্থ হবে। এ ব্যাপারে সমঝোতা হয়েছে।’

এ বিষয়ে বাংলাদেশ পুলিশ তাদের ভেরিফাইড পেইজে উল্লেখ করে, গত ৩ এপ্রিল আনুমানিক ১০টায় গাজীপুর জেলার কাপাসিয়া থানার রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে দুর্গাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল হকের নেতৃত্বে বাজারের লোকজন মিলে ঈদকে সামনে রেখে ‘আপন দুলাল’ নাটকটি মঞ্চায়িত করার জন্য মহড়া করে। নাটকটি স্থানীয় বিএনপির জুনিয়র নেতারা আয়োজন করার কারণে দলটির স্থানীয় সিনিয়র নেতাদের ঝামেলার সৃষ্টির আশঙ্কায তৈরি হয়। তাই উভয়পক্ষের সমঝোতার মাধ্যমে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমানের অনুরোধে দুর্গাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল হককে নাটক মঞ্চস্থ করার জন্য নিষেধ করেন। নাটকে অংশগ্রহণকারীরা তাদের সিনিয়র নেতার কথা মেনে নাটক মঞ্চস্থ করা হতে বিরত থাকে।

এ ব্যাপারে কাপাসিয়া সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন বলেন, ‘কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসন তদন্ত করে দেখেছে, নাটক মঞ্চস্থ নিয়ে বাধার ঘটনা ঘটেনি। শুক্রবার যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, সেখানে সিদ্ধান্ত হয়েছে, আগামীকাল শনিবার সকাল ১১টায় নাটকটি মঞ্চস্থ হবে।’

কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘নাটক মঞ্চায়নকারীদের সাথে পুলিশ যোগাযোগ করেছে। তারা জানিয়েছে, বিষয়টি তারা স্থানীয়ভাবে সমাধান করেছে। আগামীকাল নাটকটি মঞ্চস্থ হবে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর